সোমবার, ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
যুক্তরাষ্ট্র হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।কলুসা কাউন্টির শেরিফের দপ্তর থেকে জানানো হয়, রোববার নর্দান ক্যালিফোর্নিয়ার প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা ঘটনাস্থলেই নিহত হন।
তবে তাদের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, রবিনসন ৬৬ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার রাত ১টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— হেলিকপ্টারে চার যাত্রী ছিলেন।
এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এ দুর্ঘটনা তদন্ত করে দেখবে বলে জানায়।




স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ইরানে হামলা নিয়ে নতুন ঘোষণা দিলেন ট্রাম্প
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প 