শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্যর গুলিতে নারী-শিশুসহ ৪ জন নিহত
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্যর গুলিতে নারী-শিশুসহ ৪ জন নিহত
৮৫৬ বার পঠিত
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্যর গুলিতে নারী-শিশুসহ ৪ জন নিহত

---বিবিসি২৪নিউজ, খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানীয় সময় গতকাল রোববার এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যা করেছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও তাঁর তিন মাস বয়সী সন্তান রয়েছে। হত্যা করার সময় ওই নারীর কোলে তাঁর সন্তান ছিল। হত্যার পর ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে (৩৩)। তিনি মার্কিন নৌবাহিনীর সাবেক সদস্য। ব্রায়ান রিলের গুলিতে ১১ বছরের একটি মেয়েও আহত হয়েছে। তার অস্ত্রোপচার চলছে। পক কাউন্টির শেরিফ গ্রেডি জাড এক সংবাদ সম্মেলনে জানান, ১১ বছরের ওই মেয়ের শরীরে সাতটি গুলি লেগেছিল।

রয়টার্সের খবরে জানা যায়, কাউন্টি শেরিফ গ্র্যাডি জাড বলেন, রিলে নিজেও গুলিতে আহত হন। পুলিশের সঙ্গে তাঁর গোলাগুলি চলে। তাঁকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জাডের ভাষ্য, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে নিরাপত্তাকর্মী ও দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন রিলে। তাঁর বান্ধবী তদন্তকারীদের বলেন, রিলে মানসিক চাপ এবং পেশাগত কারণে হতাশায় ভুগছিলেন। ওই বান্ধবীর সঙ্গে রিলের চার বছর ধরে সম্পর্ক রয়েছে।

জাড আরও বলেন, এক সপ্তাহ আগে রিলের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি হয়। রিলে তাঁর বান্ধবীকে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

জাড বলেন, রিলে গত শনিবার রাতে প্রথম ওই বাড়িতে ঢোকেন। সেখানে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। ওই পরিবারের সঙ্গে তাঁর তর্ক হয়। পুলিশ যাওয়ার পর রিলে সেখান থেকে চলে যান। গতকাল সকালে তিনি আবার ওই বাড়িতে ফিরে যান। সেখানে তিনি ৪০ বছরের এক ব্যক্তি, ৩৩ বছরের এক নারী ও তাঁর সন্তানকে গুলি করে হত্যা করেন। ওই বাড়ির পাশেই তিনি ওই নারীর ৬২ বছর বয়সী মাকে গুলি করে হত্যা করেন। এমনকি তিনি ওই পরিবারের পোষা কুকুরটিকেও গুলি করে হত্যা করেন।

জাড আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের সঙ্গে রিলের গোলাগুলি হয়। রিলে একপর্যায়ে পুলিশের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টাও করেন।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা