শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দিয়েছেন- প্রেসিডেন্ট বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দিয়েছেন- প্রেসিডেন্ট বাইডেন
৮৫৫ বার পঠিত
বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দিয়েছেন- প্রেসিডেন্ট বাইডেন

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন থেকেঃ পরিচ্ছন্ন জ্বালানি কিভাবে ভালো বেতনের চাকুরীর সংস্থান করতে পারে সে বিষয়গুলো তুলে ধরে জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করে মঙ্গলবার কলোরাডোয় অভ্যন্তরীণ ব্যয় পরিকল্পনার কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন।

দুই দিনের সফরে প্রেসিডেন্ট ডেনভারের কাছে ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির ফ্লাটিরন ক্যাম্পাস ঘুরে দেখেন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে তার ব্যয় পরিকল্পনায় এই খাতে প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরার একটা সুযোগ পেলেন বাইডেন ।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ভালো খবর হচ্ছে মনুষ্য সৃষ্ট যে কোনও কিছু মানুষ সমাধান করতে পারে”। তিনি পরিচ্ছন্ন জ্বালানি সমৃদ্ধ একটি ভবিষ্যৎ এর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা” দুটোর জন্যেই প্রয়োজন। তিনি বলেন সময় নষ্ট করার সময় নেই। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতি বছর আরও তীব্র হয়ে দেখা দিচ্ছে।

বাইডেন বলেন বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ বছর ১০ হাজার কোটি ডলারেরও বেশী ব্যয় হবে। তিনি ২০৩৫ সাল নাগাদ কার্বন দূষণ মুক্ত শক্তির ব্যবহার এবং ২০৫০ সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার ওপর জোর দেন।

সোমবার আইড্যাহোর বইস এবং ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো সফরকালে তিনি দাবাগ্নি সম্পর্কে খোঁজ নেন এবং লেক তাহোর কাছাকাছি ক্যাল্ডর অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন।

ঐ অঞ্চলের দাবাগ্নিকে বাইডেন তাঁর ১ লক্ষ ২০ হাজার কোটি ডলার দ্বিদলীয় অবকাঠামো নির্মাণ এবং আরও সাড়ে তিন লক্ষ কোটি ডলার ব্যয় প্যাকেজ প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন।

প্রেসিডেন্ট বাইডেন জীবাশ্ম জ্বালানি থেকে দূষণ বন্ধ করে ২০৩৫ সালের মধ্যে পরিষ্কার জ্বালানি খাত তৈরি এবং ২০৫০ সাল নাগাদ তা যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির অংশ করার লক্ষ্যমাত্রা তুলে ধরেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না