বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দিয়েছেন- প্রেসিডেন্ট বাইডেন
জলবায়ু পরিবর্তন রোধকে অগ্রাধিকার দিয়েছেন- প্রেসিডেন্ট বাইডেন
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন ওয়াশিংটন থেকেঃ পরিচ্ছন্ন জ্বালানি কিভাবে ভালো বেতনের চাকুরীর সংস্থান করতে পারে সে বিষয়গুলো তুলে ধরে জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করে মঙ্গলবার কলোরাডোয় অভ্যন্তরীণ ব্যয় পরিকল্পনার কথা বললেন প্রেসিডেন্ট জো বাইডেন।
দুই দিনের সফরে প্রেসিডেন্ট ডেনভারের কাছে ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির ফ্লাটিরন ক্যাম্পাস ঘুরে দেখেন। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে তার ব্যয় পরিকল্পনায় এই খাতে প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরার একটা সুযোগ পেলেন বাইডেন ।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, “ভালো খবর হচ্ছে মনুষ্য সৃষ্ট যে কোনও কিছু মানুষ সমাধান করতে পারে”। তিনি পরিচ্ছন্ন জ্বালানি সমৃদ্ধ একটি ভবিষ্যৎ এর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা” দুটোর জন্যেই প্রয়োজন। তিনি বলেন সময় নষ্ট করার সময় নেই। কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতি বছর আরও তীব্র হয়ে দেখা দিচ্ছে।
বাইডেন বলেন বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় এ বছর ১০ হাজার কোটি ডলারেরও বেশী ব্যয় হবে। তিনি ২০৩৫ সাল নাগাদ কার্বন দূষণ মুক্ত শক্তির ব্যবহার এবং ২০৫০ সাল নাগাদ কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রার ওপর জোর দেন।
সোমবার আইড্যাহোর বইস এবং ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো সফরকালে তিনি দাবাগ্নি সম্পর্কে খোঁজ নেন এবং লেক তাহোর কাছাকাছি ক্যাল্ডর অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন।
ঐ অঞ্চলের দাবাগ্নিকে বাইডেন তাঁর ১ লক্ষ ২০ হাজার কোটি ডলার দ্বিদলীয় অবকাঠামো নির্মাণ এবং আরও সাড়ে তিন লক্ষ কোটি ডলার ব্যয় প্যাকেজ প্রস্তাবের পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করেন।
প্রেসিডেন্ট বাইডেন জীবাশ্ম জ্বালানি থেকে দূষণ বন্ধ করে ২০৩৫ সালের মধ্যে পরিষ্কার জ্বালানি খাত তৈরি এবং ২০৫০ সাল নাগাদ তা যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনীতির অংশ করার লক্ষ্যমাত্রা তুলে ধরেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 