শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিদেশি নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা
বিদেশি নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমেরিকা
বিবিসি২৪নিউজ,খান শওকত যুক্তরাষ্ট্র থেকেঃ করোনাভাইরাস মহামারীর কারণে বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখন যেহেতু বিশ্বব্যাপী টিকা কার্যক্রম চলছে, তাই শর্তসাপেক্ষে ৩৩ দেশের নাগরিকের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটি।
তবে শর্ত হচ্ছে- যারা করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন, আগামী ৮ নভেম্বর থেকে কেবল তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। হোয়াইট হাউস এ ঘোষণা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, পূর্ণ ডোজ করোনার টিকা নেওয়া এবং ভ্রমণের ৭২ ঘণ্টা আগে যাদের করোনার নেগেটিভ ফল থাকবে, তারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। এ ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকার নিয়মও তুলে নিয়েছে বাইডেন প্রশাসন।
করোনার প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।
যারা ১৪ দিন ব্রিটেন, ইউরোপের একাধিক দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলে ছিলেন, তাঁদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ৮ নভেম্বর থেকে পূর্ণ ডোজ করোনার টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা থাকছে না।
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি ব্যবহারের তালিকায় যেসব টিকার অনুমোদন রয়েছে, সেসব টিকার গ্রহীতারাই এই নিয়মে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। জরুরি কারণে ভ্রমণের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা, সিনোভ্যাক ও সিনোফার্মের টিকাগ্রহীতারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 