শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতারা জোটবদ্ধ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতারা জোটবদ্ধ
৬৪৩ বার পঠিত
মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় নেতারা জোটবদ্ধ

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের অব্যাহত হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন। তিনি বাল্টিক এবং পূর্ব ইউরোপে কয়েক হাজার সেনা পাঠানোর কথা বিবেচনা করছেন।

ইউরোপ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটো নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের পর বাইডেন সাংবাদিকদের বলেন, “ আমার সাথে খুব ভাল একটি বৈঠক হয়েছে, সব ইউরোপীয় নেতার সঙ্গে পূর্ণ ঐক্যমত্য হয়েছে ”।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ার ক্রমবর্ধমান শত্রুতার মুখে আন্তর্জাতিক ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন নেতৃবৃন্দ”।

যুক্তরাষ্ট্রের সেনা সরঞ্জাম ও বাহিনী রাশিয়ার সীমান্তের কাছাকাছি পাঠানোর বিষয়ে বাইডেন এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি। তবে ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠকের আগে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন যে যুক্তরাষ্ট্র “সর্বদা বলেছে আমরা পূর্বদিকের মিত্রদের সহযোগিতা করবো” যারা রাশিয়ার সীমান্তের কাছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ৮,৫০০ সেনা সদস্যকে “উঁচু মাত্রায় সতর্ক” অবস্থায় রেখেছেন যে কোনো সময় পূর্ব ইউরোপ পাঠানোর জন্য, যেখানে তাদের বেশির ভাগই নেটোর হয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় কাজ করতে পারে।

ক্রেমলিন মুখপাত্র দ্যমিত্রি পেসকভ উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র ও তার নেটো মিত্রদেরকে অভিযুক্ত করেন।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নিয়ে পশ্চিমাদের উদ্বেগ এবং পূর্ব ইউরোপে নেটো অভিযান সম্পর্কে রাশিয়ার আশংকা নিয়ে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের গত দুই সপ্তাহে চারদফা মুখোমুখি বৈঠক হয়েছে, এবং বাইডেন ইউরোপিয়ান মিত্রদের সঙ্গে সরাসরি কথাও বলেছেন।

এর আগে সোমবার নেটো জানিয়েছে তার সদস্যরা পূর্ব ইওরোপে রাশিয়ার সেনা সমাবেশের জবাবে আরও জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে।

নেটোর এক বিবৃতিতে বলা হয় ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ থেকে অতিরিক্ত সেনা সদস্য এবং সরঞ্জাম পাঠানো যেতে পারে।

নেটো মহাসচিব স্টোলটেনবার্গ বলেন, “মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে নেটো মিত্রদের পূর্ব অঞ্চল শক্তিশালিকরণসহ সব ধরণের ব্যবস্থা নিতে থাকবে”। তিনি আরও বলেন, “আমরা আমাদের নিরাপত্তা পরিবেশের যে কোনো ধরণের অবনতিতে, আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ বৃদ্ধিসহ সর্বদা সাড়া দেবার জন্যে প্রস্তুত থাকবো”।

ইউক্রেনে সম্ভাব্য রুশ সেনা অভিযানের কথা বলে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন কিয়েভে তাদের দূতাবাস কর্মী এবং তাদের পরিবারবর্গকে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

কিয়েভে যুক্তরাষ্ট্র দূতাবাসে কতোজন অ্যামেরিকান কাজ করছেন বা কতোজন ইউক্রেনে আছেন সে সম্পর্কে সাংবাদিকদের কোনো তথ্য দেননি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। চ

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ লক্ষ্য করেছে, তবে অসন্তোষ প্রকাশ করেছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?