শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘকে বৈঠকের আহবান- যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘকে বৈঠকের আহবান- যুক্তরাষ্ট্রের
৭০৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জাতিসংঘকে বৈঠকের আহবান- যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক যুক্তরাষ্ট্র থেকেঃ  উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম মিসাইল পরীক্ষা নিয়ে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রটি ছিল আমেরিকার অন্তর্ভুক্ত গুয়ামে আঘাত হানতে সক্ষম একটি মধ্যম পাল্লার ব্যালেস্টিক মিসাইল।

রোববারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর, হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটিকে তারা গত কয়েকমাস ধরে বেড়ে চলা উস্কানির অংশ হিসেবে দেখছেন যেগুলো ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। তারা আরও বলেন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাবার উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে ।

রবিবার উৎক্ষেপিত হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি ২০১৭ সালের পর উত্তর কোরিয়ার পরীক্ষা করা সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এটি ছিল শুধু জানুয়ারি মাসেই উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

২০০৬ সালে উত্তর কোরিয়ার প্রথম পরমাণু পরীক্ষার পরই নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে দেশটির ক্রমবর্ধমান অত্যাধুনিক পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিক্রিয়ায় সেই নিষেধাজ্ঞা আরও কঠোর হয়েছে।

উত্তর কোরিয়ার সীমান্তবর্তী চীন ও রাশিয়া নভেম্বরে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সংকটের ওপর জোর দিয়ে একটি খসড়া প্রস্তাব প্রচার করে। তারা উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানায়।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে গত ১০ জানুয়ারি নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। সেই ক্ষেপণাস্ত্রটিকে পিয়ংইয়ং ৫দিন আগে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হিসেবে চিহ্নিত করে।

১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে কোনো পদক্ষেপ নেয়া হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার ৫ মিত্র দেশ উত্তর কোরিয়াকে তার নিষিদ্ধ পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। তারা নিরাপত্তা পরিষদকেও পিয়ংইয়ং-এর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ “চলমান অস্থিতিশীল ও বেআইনী কার্যক্রম”-এর বিরোধিতা করার আহ্বান জানায়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প