বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের ডেপুটি স্পিকারের রুল অসাংবিধানিক, অনাস্থা ভোটের মুখে প্রধানমন্ত্রী ইমরান
পাকিস্তানের ডেপুটি স্পিকারের রুল অসাংবিধানিক, অনাস্থা ভোটের মুখে প্রধানমন্ত্রী ইমরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তাব বাতিল ও পরবর্তীতে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অবৈধ/অসাংবিধানিক ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। ফলে পার্লামেন্ট পুনর্বহাল করে আবারও বিরোধীদের অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে পাকিস্তানি প্রধানমন্ত্রীকে।
এর আগে বিকেলে চতুর্থ দিনের মতো আলোচিত এ মামলার শুনানি শুরু হয়। পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে এতে অংশ নেন বিচারপতি মুনীব আখতার, বিচারপতি আইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম ও বিচারপতি জামাল খান মন্দোখেল।
শুনানিতে প্রধান বিচারপতি বলেন, এটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির গত ৩ এপ্রিলের রুলিং ভুল ছিল।
তিনি বলেন, মূল প্রশ্ন হলো, সামনে কী ঘটবে। এখন কীভাবে এগোতে হবে সে বিষয়ে পিএমএল-এন কৌঁসুলি ও পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল খালিদ জাভেদ খান আদালতকে নির্দেশনা দেবেন। আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আগেই পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। টেলিভিশনের ফুটেজে সুপ্রিম কোর্ট এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন দেখা গেছে। রায় উপলক্ষে আদালতে বিপুল সংখ্যক আইনজীবী, রাজনীতিবিদ ও গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখা যায়।
গত রোববার ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে সেটি খারিজ করে দেন স্পিকার। এরপর প্রেসিডেন্টের কাছে পার্লামেন্ট ভেঙে দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার প্রস্তাবে পার্লামেন্টে ভেঙে দেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি।এতে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেপুটি স্পিকার অসাংবিধানিকভাবে অনাস্থা ভোট বাতিল করেছেন। শেষ পর্যন্ত এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে একটি নোটিশ জারি করে দেশটির সুপ্রিম কোর্ট।




পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
অন্তর্বর্তী সরকারের আমলেও কেনো হলো না সাগর-রুনি হত্যার বিচার
আন্তর্জাতিক আদালতে গণহত্যা প্রমাণ করতে পারেনি গাম্বিয়া, দাবি মিয়ানমারের
জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু
বাংলাদেশে ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
বাংলাদেশে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন করা হবে
টিউলিপের ২, রেহানার ৭ ও হাসিনার ৫ বছর কারাদণ্ড
পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় হাসিনা ২১ বছর, জয় ও পুতুলের ৫ কারাদণ্ড
সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে 