রবিবার, ২৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » নিউইয়র্কের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছে-গভর্ণর কুওমো
নিউইয়র্কের রাজনীতিতে আবারও সক্রিয় হচ্ছে-গভর্ণর কুওমো
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক ষ্টেটের সাবেক গভর্ণর এন্ড্রু কুওমো রাজনীতিতে ফিরে আসার প্রক্রিয়া শুরু করেছেন। বেশ কয়েকজন মহিলাকে যৌন হয়রানির অভিযোগ উত্থাপনের পর ষ্টেট এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস এর রিপোর্টের প্রভাবে গত বছর পদত্যাগে বাধ্য হন এন্ড্রু কুওমো। নিউ ইয়র্ক এর ৫টি কাউন্টিতে তাঁর বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করা হয়। কিন্তু পরবর্তীতে প্রতিটি মামলাই প্রত্যাহার করে নেন সংশ্লিষ্ট ডিষ্ট্রিক্ট এটর্ণীগণ। এই পরিপেক্ষিতে রাজনীতিতে ফিরে আসার পদক্ষেপ হিসেবে টেলিভিশন এড প্রস্তুত করা হচ্ছে জনসাধারণের কাছে সাবেক গভর্ণর এর নির্দোষ ইমেজ তুলে ধরে তা পুনপ্রতিষ্ঠার লক্ষ্যে । এন্ড্রু কুওমো অবশ্য বরাবরই নিজেকে নির্দোষ দাবী করে আসছিলেন। তাঁর আইনজীবীরা রাজনৈতিক উচ্চাভিলাস ও প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যেই এটর্ণী জেনারেল লেটিশিয়া জেমস মনগড়া রিপোর্ট প্রণয়ন করে এন্ড্রু কুওমোকে পদত্যাগে বাধ্য করেছিলেন। রাজনীতিতে ফিরে এলেও কোন পদে নির্বাচন করবেন কিনা সে বিষয়ে তাঁর ঘনিষ্ঠজনরা এখনো মুখ খোলেন নি। তবে এন্ড্রু কুওমো পুনরায় এটর্ণী জেনারেল পদে নির্বাচনে একদমই আগ্রহী নন বলেও গত মাসে জানিয়ে দিয়েছেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 