মঙ্গলবার, ৩ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত অনুষ্ঠিত
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রে সোমবার ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশি মুসলমানরা।বিপুল সংখ্যক মুসল্লির অংশগ্রহণে নিউ ইয়র্ক অঞ্চলের মসজিদগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদের ভেতরে দুয়ের বেশি ঈদ জামাত হয়েছে।নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউ জার্সি, পেনসিলভেইনিয়া, টেক্সাস, লস এঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেটিকাট, ওহাইয়ো, শিকাগো থেকেও ঈদ উদযাপনের খবর পাওয়া গেছে।
নিউ ইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, এলমহার্স্টে মসজিদ আল তৌফিক, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমান মসজিদ, মসজিদ মারজান, আল আমিন মসজিদ, বেলাল মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদে বড় আকারের একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
বৃষ্টি থাকায় এবার জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে সর্ববৃৎ ঈদ জামাত এলাকার খোলা মাঠে করা সম্ভব না হলেও জামাতের প্রস্তুতি লগ্নে বৃষ্টির তাণ্ডব কমলে মসজিদের বাইরের রাস্তাতে মুসল্লিরা দাঁড়িয়ে নামাজ আদায় করেন।জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাতে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মুনিরুল ইসলামসহ কম্যুনিটির বিশিষ্টজনরা অংশ নেন।
এদিকে, মুসলমান আমেরিকানসহ সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়কে ‘ঈদ মোবারক’ জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, এ মাসের শেষার্ধে পররাষ্ট্র দপ্তরে ঈদ উৎসবের আয়োজন করা হবে। সেখানে মুসলিম দেশগুলোর কূটনীতিক ছাড়াও মুসলিম আমেরিকানদের প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনরাও থাকবেন।এছাড়া ঈদের দিনই হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ঈদ উৎসব।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 