মঙ্গলবার, ১৭ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
হাইপারসনিক অস্ত্রের সফল পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সোমবার বলেছে, তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে।
ইউক্রেন যুদ্ধ এবং ন্যাটোর সম্প্রসারণ নিয়ে রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই এই পরীক্ষা চালালো আমেরিকা।
গত শনিবার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে এই অস্ত্রের পরীক্ষা চালানো হয়। বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, বি-৫২ বোমারু বিমান থেকে র্যাপিড রেসপন্স উইপন (এআরআরডব্লিউ) ছোড়া হয়। এটি আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য অস্ত্র।
ওই বিবৃতিতে বলা হয়, বিমান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর এআরআরডব্লিউ এর জ্বালানি সক্রিয় হয় এবং এটি প্রত্যাশিত সময় ধরে জ্বলতে থাকে, শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি অর্জন করে।
মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও আরও কয়েকটি দেশের কাছে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি রয়েছে। গতির কারণে এই অস্ত্র শনাক্ত এবং ঠেকানো কঠিন।
মার্কিন সামরিক কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ইতোমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। এছাড়া চীন এই অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে গত বছরের অক্টোবরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালানোর কথা অস্বীকার করে।
গত বছরও সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি। ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছিল ৮০ হাজার ১০০ কোটি ডলার।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 