শিরোনাম:
●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ●   ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ●   হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা ●   আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান ●   বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
BBC24 News
শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামী বাজেট বড় চ্যালেঞ্জের মুখোমুখি
প্রথম পাতা » অর্থনীতি | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » আগামী বাজেট বড় চ্যালেঞ্জের মুখোমুখি
৭৬৫ বার পঠিত
শনিবার, ২১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বাজেট বড় চ্যালেঞ্জের মুখোমুখি

---বিবিসি২৪নিউজ,অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ দেশে আগামী মাসে বাজেট ঘোষণা করা হবে৷ এরইমধ্যে প্রস্তাবিত বাজেটের আকার সম্পর্কে ধারণা পাওয়া গেছে৷ বাজেটের আকার হতে পারে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭৪ হাজার তিন কোটি টাকা বেশি৷
করোনা, ইউক্রেন যুদ্ধ ও দেশে দুর্নীতি- এই তিনটি বিষয় সরাসরি বাংলাদেশের অর্থনীতিকে চেপে ধরেছে৷ মাথাপিছু আয় বৃদ্ধি, জিডিপির ভালো প্রবৃদ্ধি সাধারণ নাগরিকদের স্বস্তি দিচ্ছে না৷ কিন্তু কেন?

অর্থনীতিবিদরা বলছেন, বাজেটকে এক বছরের সাধারণ আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না৷ বাজেট বাস্তবায়ন নীতি স্পষ্ট থাকা দরকার, আর দরকার দুর্নীতি প্রতিরোধ, অর্থপাচার রোধ এবং প্রবৃদ্ধির সুফল যেন সবাই পায় তার জন্য নীতি নির্ধারণ৷

ইউএনডিপির কান্ট্রি ইকনোমিস্ট ড. নাজনীন আহমেদ বলেন, ‘‘প্রবৃদ্ধি হলে, মানুষের আয় বাড়লে ট্যাক্স আদায়ও তো বাড়বে৷ সেটা তো বাড়ছে না৷ তাহলে যাদের আয় সত্যিকার অর্থেই বাড়ছে তারা কি ট্যাক্স দিচ্ছেন? তারা যদি ট্যাক্স দিতেন তাহলে সাধারণ মানুষের জন্য সরকার তা কাজে লাগাতে পারত৷”

তার কথা, ‘‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে অসহায় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে৷ এটা বৈশ্বিক প্রভাব ছাড়াও অভ্যন্তরীণ মনিটরিং ব্যবস্থার অভাবের কারণে প্রকট হয়েছে৷ আর সামাজিক নিরাপত্তা খাতে গরিব মানুষের জন্য যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে সেটা কি তারা ঠিকমত পাচ্ছেন?”

এবারের বাজেটে রাজস্ব আয় চার লাখ ৩৩ হাজার কোটি টাকা ধরা হতে পারে৷ ঘাটতির পরিমাণ হতে পারে দুই লাখ ৪৪ হাজার ৯৬৪ কোটি টাকা৷ বাজেটে ভর্তুকি এবং প্রণোদনা বাড়তে পারে৷ এই দুই খাতে বরাদ্দ থাকতে পারে ৭২ হাজার ৭৪৫ কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ১৩ হাজার ৯২০ কোটি টাকা বেশি৷সেন্টার ফর পলিসি ডায়লগ, সিপিডির অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম ঘাটতি বাজেটে অর্থের সংস্থানই এবারের বাজেটের প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন৷ তিনি আরো যেসব চ্যালেঞ্জের কথা বলেন তার মধ্যে রয়েছে:

১. বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি
২. অপচয় এবং দুর্নীতি
৩. মূল্যস্ফীতি
৪. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
৫. বেসরকারি খাতে বিনিয়োগে সংকট

ড. মোয়াজ্জেম বলেন, ‘‘বেসরকারি খাতে এখন যা অবস্থা তাতে উদ্যোক্তারা বিনিয়োগ করতে চাইবেন না৷ আর সেটা যদি হয় তাহলে কর্মসংস্থানের সংকট তৈরি হবে৷ করোনায় অনেকে কাজ হারিয়েছেন, অনেকের আয় কমে গেছে তাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷”

তিনি বলেন, ‘‘সরকার নিজেই এখন খরচ কমানোর কথা বলছে৷ এটা করতে হলে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে৷ বড় বড় প্রকল্পে দুর্নীতি বন্ধ করতে হবে৷ কম গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে হবে৷ গত বাজেটে দেখেছি ৩২টি প্রকল্প আছে যার প্রতিটির জন্য বরাদ্দ মাত্র এক লাখ টাকা করে৷ এই ধরনের প্রকল্প নেয়াই হয় রাজনৈতিক বিবেচনায়৷ রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প নেয়া যাবে না৷”

‘‘সরকারের পরিচালন ব্যয়ে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে৷ অর্থপাচার বন্ধ করতে পারলে দেশে বিনিয়োগ বাড়বে৷ সামনে নির্বাচন৷ নির্বাচনের আগে রাজনৈতিক বিবেচনায় অনেক প্রকল্প নেয়া হয়৷ এখন দেখা যাক সরকার সেটাকে কীভাবে লাগাম টেনে ধরে,” বলেন এই অর্থনীতিবিদ৷ড. নাজনীন আহমেদ বলেন, ‘‘সাধারণ মানুষ এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যে চরম সংকটে আছে তা থেকে তাদের মুক্তি দিতে না পারলে আরো সংকট তৈরি হবে৷ তাই বাজার মনিটরিং-এ সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে৷ এটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে টিসিবির কার্যক্রম জোরদার করতে হবে৷ টিসিবির মাধ্যমে তেলসহ আরো অনেক ভোগ্যপণ্য আমদানি করা যেতে পারে৷ বাজার সিন্ডিকেট ভাঙতে হবে৷ আর সরকারকে সামাজিক নিরাপত্তায় আরো বরাদ্দ বাড়ালেই চলবে না, এটা যারা প্রাপ্য তারা যেন পায় তা নিশ্চিত করতে হবে৷”তার কথা, ‘‘ইনফ্লেশন কমানো একটা কৌশলগত ব্যাপার৷ এটা কমালে আবার সুদের হার বাড়বে৷ তখন উৎপাদন ও কর্মস্থানে প্রভাব পড়ে৷ এই দুইটির একটা ভারসাম্য তৈরি করতে হবে৷ আমদানি ব্যয় কমাতে হবে৷ আর স্বল্প মেয়াদে হলেও কর্মসংস্থান বাড়াতে হবে৷”

তিনি বলেন, ‘‘করোনার সময় রিজার্ভ বেড়েছিল৷ কিন্তু এখন রিজার্ভের ওপর চাপ পড়ছে৷ কোভিডের সময় রেমিটেন্স ভালোই এসেছে৷ আবার আমদানি কম হয়েছে৷ কিন্তু এখন তো আমদানি বেড়ে গেছে৷ আমরা তখনই বলেছিলাম যে এই অবস্থা থাকবে না৷ এখন কোভিড রিকভারির সময়৷ তাই চাপ পড়ছে৷ বাজেটে এই চাপ থেকে বের হওয়ার একটা কৌশল থাকতে হবে৷”

আর বাজেট ঘাটতি বেড়ে যাওয়ায় এখন দুর্নীতি বন্ধ ও রাজস্ব আদায়ে জিরো টলারেন্সে যেতে হবে৷ শুধু টার্গেট দিয়ে লাভ হবে না৷ কিন্তু এ ব্যাপারে নীতি নির্ধারকরা পলিসি নির্ধারণে কতটা আন্তরিক হবেন তা নিয়ে ড. নাজনীন আহমেদ সন্দেহ পোষণ করেছেন৷

এই দুই অর্থনীতিবিদের মতে, অর্থনীতির এখন নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে৷ তাই পরিকল্পনা অনেক সুচিন্তিত হওয়া প্রয়োজন৷ মাথায় থাকতে হবে সাধারণ মানুষের স্বস্তি৷ তাদের জীবনযাত্রার খরচ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে৷ কারণ সাধারণ মানুষের প্রকৃত আয় বাড়েনি৷ তাদের যদি স্বস্তি দেয়া যায় তাহলেই বাজেট সফল হবে বলে মনে করেন তারা৷



এ পাতার আরও খবর

বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান
বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের

আর্কাইভ

মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না: তেহরান
হরমুজ প্রণালী পার হলো যাত্রীবাহী প্রমোদতরী,মধ্যপ্রাচ্যে ফিরল মার্কিন রণতরী ‘জেরাল্ড ফোর্ড