শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৩১ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » টেক্সাসের স্কুলে হামলায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » টেক্সাসের স্কুলে হামলায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র
৫৯৬ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেক্সাসের স্কুলে হামলায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ টেক্সাসের প্রাথমিক স্কুলে হামলায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন।
টেক্সাসের প্রাথমিক স্কুলে হামলার ঘটনা ঠেকাতে পুলিশের ভূমিকা তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আটকেপড়া শিশুরা মরিয়া হয়ে জরুরি সহায়তা চেয়ে যখন ৯১১-এ ফোন করছিল তখন পুলিশ কর্মকর্তারা হলওয়েতে অপেক্ষায় ছিল জানা যাওয়ার পর মানুষের ক্ষোভ বাড়ছে।
এ ঘটনায় নিহতদের স্বজন ও বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। খবর বিবিসির।
গত সপ্তাহে টেক্সাসের উভালদে অঞ্চলের রোব এলিমেন্টারি স্কুলে এক বন্দুক হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। নিহতদের এক স্মরণ-সভায় যোগ দেন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
এ হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে, শীর্ষ রিপাবলিকান নেতারা বন্দুক আইন কঠোর করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
বৈধভাবে সংগ্রহ করা এআর-১৫ স্টাইলের অ্যাসল্ট রাইফেল নিয়ে সালভাদর রামোস নামের এক বন্দুকধারী টেক্সাসের ওই স্কুলে হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায় বন্দুকধারী। পুলিশ জানায়, তাকে গুলি করে হত্যার আগে এক হাজার ৬৫৭ রাউন্ড গুলি ও ৬০টি ম্যাগাজিন ব্যবহার করেছে হামলাকারী। পুরো ঘটনাটি কিভাবে ঘটেছে তা স্পষ্ট করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
গত শুক্রবার কর্মকর্তারা স্বীকার করেছেন, পুলিশ স্কুলে প্রবেশ করতে প্রায় ৪০ মিনিট দেরি করেছে কারণ তারা প্রথমে বিশ্বাস করেনি সেখানে ‘বন্দুকধারী সক্রিয়’ রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত সিনিয়র কর্মকর্তা চাবি নিয়ে এসে দরোজা না খোলা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে তারা বলছেন, তাদের ধারণা ছিল তখন পর্যন্ত ‘কোনো শিশু ঝুঁকিতে নেই’ কিংবা ‘কেউ জীবিত নেই’।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প