শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা ২১ বছরের আগে আগ্নেয়াস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আমেরিকা ২১ বছরের আগে আগ্নেয়াস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা
৬৬১ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকা ২১ বছরের আগে আগ্নেয়াস্ত্র ক্রয়ে নিষেধাজ্ঞা

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ সম্প্রতি যুক্তরাষ্ট্রজুড়ে বেড়ে গেছে বন্দুক হামলার ঘটনা। গত কয়েক মাস ধরে পরিস্থিতি এতটাই নাজুক যে প্রায় প্রতিদিনই বিভিন্ন অঙ্গরাজ্যের কোথাও না কোথাও ঘটছে বন্দুক হামলার ঘটনা। বন্দুক হামলা নিয়ন্ত্রণে আইনের সংস্করণ চান খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। এবার নিউইয়র্কের গভর্নর সে পথেই হাঁটলেন।
সোমবার (৬ জুন) নিউইয়র্কে আগ্নেয়াস্ত্র ব্যবহার আইনে সংশোধন আনার জন্য একগুচ্ছ বিলে সই করেছেন ডেমোক্রেট নেত্রী ক্যাথি হোচুল। যার মধ্যে অন্যতম হলো সেমি-অটোম্যাটিক রাইফল কেনার ব্যাপারে বয়স বাড়ানো।
এর আগে নিউইয়র্কের কোনো নাগরিক ১৮ বছর বয়স হলেই আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নতুন আইনে সে বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কেনার জন্য এ বার থেকে লাগবে বিশেষ পারমিটও। সেই সঙ্গেই বদল আনা হয়েছে আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরই নড়েচড়ে বসে নিউইয়র্ক প্রশাসন। মেয়র ক্যাথি হোচুল এ সংক্রান্ত ১০ টি বিলে সই করেছেন যেখানে বন্দুক হামলা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
প্রাদেশিক সিনেটে নতুন বিল পাশ হওয়ার পর গভর্নর ক্যাথি হোচুল বলেন, সুতরাং এখন থেকে ১৮ বছর বয়সী কেউ নিউইয়র্কে তার জন্মদিনে কিংবা অন্য কোনো পার্টি তে গেলে এরআর-১৫ নিয়ে হাঁটতে পারবে না। তিনি আরও বলেন, ‘আমি আশা করবো এর পরে এই অঙ্গরাজ্যে বন্দুক হামলায় মৃত্যুর ঘটনা কমবে।’ নতুন আইন কার্যকর হতে ৩০ থেকে ৯০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।



এ পাতার আরও খবর

বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের বাণিজ্যচুক্তি নিয়ে ‘চালবাজি’ করা দেশগুলোর বিরুদ্ধে চড়া শুল্কের হুমকি ট্রাম্পের
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আর্কাইভ

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
চীন সফরে জার্মান চ্যান্সেলর
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?