শিরোনাম:
●   বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য ●   বাংলাদেশে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান ●   মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০ ●   জাতিসংঘে বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর যত অর্জন ●   শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন ●   বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে ●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৮ জুন ২০২২
প্রথম পাতা » আইন-আদালত » বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী
প্রথম পাতা » আইন-আদালত » বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী
৮৬৩ বার পঠিত
বুধবার, ৮ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় বাংলাদেশেও তার প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাণিজ্য মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণের ফলে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে বলেও দাবি করেন মন্ত্রী।

বুধবার (৮ জুন) জাতীয় সংসদের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। সংসদ সদস্য মো. শফিউল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের ঘোষণা দেন।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে মন্ত্রণালয়ের পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই অধিদপ্তর প্রতি মাসে সারাদেশে তিন শতাধিক বাজার পরিদর্শনমূলক অভিযান পরিচালনা করে আসছে। বাণিজ্য মন্ত্রণালয় ৪২টি বাজার মনিটরিং টিম গঠন করেছে। বাজার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন ৪টি করে সপ্তাহে মোট ২৮টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত রয়েছে।



আর্কাইভ

মিয়ানমার রাখাইনে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৫০
শরণার্থীদের বাজেট ৮১০ মিলিয়ন ডলার বাতিল করতে চায় ট্রাম্প প্রশাসন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস