শনিবার, ১১ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » পারাবত এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
পারাবত এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের ঘটনা ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ মৌলভীবাজারে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবাত এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সিলেট-ঢাকা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজারের শমসের নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বেলা দুইটার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শমসের নগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন পাওয়ার কার থেকে পাশের দুটি এসি বগিতে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, আগুন লাগা বগিগুলো সরিয়ে রেললাইন চলাচলের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। আজ সকালে ঢাকাগামী দুটি আন্তনগর ট্রেন যাত্রীদের নিয়ে সিলেট রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। বিকেলে আরও একটি আন্তনগর ট্রেন ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। তবে এ দুর্ঘটনার কারণে ওই ট্রেন বিলম্বে যাত্রা করার সম্ভাবনা রয়েছে। যাত্রীরা চাইলে বিকেল পৌনে চারটার পারাবত এক্সপ্রেসের টিকিট ফেরত দিতে পারবেন।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, আজ সকাল সোয়া ৬টায় সিলেট থেকে কালনী এক্সপ্রেস ছয় শতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিকেল পৌনে চারটায় আরেকটি আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ঢাকা থেকে ছেড়ে আসা পারবত এক্সপ্রেসের ট্রেনটি মৌলভীবাজারের শমসের নগর এলাকায় আসার পর বগিতে আগুন ধরে যায়।




নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট 