শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা পণ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনা পণ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র
৭১৯ বার পঠিত
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা পণ্যে নতুন করে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ কোভিডের আগে আন্তর্জাতিক বাণিজ্য সংবাদের সবচেয়ে আলোচিত বিষয় ছিল চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক আরোপ করে। তখন রীতিমতো বাণিজ্যযুদ্ধ শুরু হয়ে যায় দুই দেশের মধ্যে।কোভিড শুরু হওয়ার পর অবশ্য বাণিজ্যযুদ্ধের খবর অনেকটা আড়ালে চলে যায়। এবার সেই স্মৃতি উসকে দিয়ে নতুন খবর, চীনের জিনজিয়াং প্রদেশে উৎপাদিত পণ্যে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে, যেসব কোম্পানি চীনের এই অঞ্চল থেকে পণ্য আমদানি করবে, তাদের এই মর্মে প্রত্যয়ন করতে হবে যে, এসব পণ্য জোরপূর্বক শ্রমে তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, চীনের উইঘুর সম্প্রদায়ের মুসলমানদের এই অঞ্চলে আটকে রেখে জোর করে কাজ করানো হচ্ছে। যদিও চীন বরাবরই বলে আসছে, তারা উইঘুর মুসলমানদের জিনজিয়াং প্রদেশে জোর করে আটকে রাখেনি। তবে ইতিমধ্যে এই অঞ্চলের সুতা ও টমেটো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট বা উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের আলোকে এই নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা বলেছেন, এই আইনের মধ্য দিয়ে তাঁরা পরিষ্কার এক বার্তা দিতে চেয়েছেন: যুক্তরাষ্ট্র চীনের কমিউনিস্ট পার্টির দাসশ্রম ও মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধের বিষয়ে মুখ বুজে থাকবে না। রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির সদস্যরা একযোগে এ আইন প্রণয়ন করেছেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্যানুসারে, চীন জিনজিয়াং প্রদেশে ২০১৭ সালের এপ্রিল থেকে ১০ লাখের বেশি উইঘুর ও অন্যান্য সম্প্রদায়ের মুসলমানকে আটক করে রেখেছে। তারা মনে করে, লাখ লাখ উইঘুর মুসলমানকে জিনজিয়াং প্রদেশে খুব কম মজুরি বা বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তা করা হচ্ছে দারিদ্র্য বিমোচন এবং শিল্পসহায়তার মতো গালভরা বুলির আড়ালে।
চীনা কর্তৃপক্ষ বরাবর এসব অভিযোগ অস্বীকার করলেও ফাঁস হওয়া নথিপত্র ও বিবিসির হাতে আসা কাগজপত্রে প্রমাণিত হয়েছে, জিনজিয়াংয়ে দলগত ধর্ষণ, যৌন সহিংসতা ও নির্যাতনের অনেক নজির পাওয়া গেছে।
এই নিষেধাজ্ঞার ফলে কী হবে, বিবিসির এমন প্রশ্নের উত্তরে ওয়াশিংটন ডিসির স্বাধীন ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভা বলেন, এই নিষেধাজ্ঞার ফলে জিনজিয়াং প্রদেশে উৎপাদিত বেশির ভাগ পণ্য বাজারে আর থাকবে না। ফলে আশা করা যায়, নিষেধাজ্ঞার ফল মিলবে, সেখানে দাসশ্রম অনেকটাই কমবে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প