শিরোনাম:
●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বর্তমান সময় জ্বর, সর্দি, কাশি হলে কী করবেন, কী ওষুধ খাবেন? কী পরামর্শ ডা. আব্দুল্লাহর?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বর্তমান সময় জ্বর, সর্দি, কাশি হলে কী করবেন, কী ওষুধ খাবেন? কী পরামর্শ ডা. আব্দুল্লাহর?
১১১০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্তমান সময় জ্বর, সর্দি, কাশি হলে কী করবেন, কী ওষুধ খাবেন? কী পরামর্শ ডা. আব্দুল্লাহর?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দেশে এখন সময়টা করোনার। দেশের অধিকাংশ মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও শরীরে প্রচন্ড ব্যথা, খাবারে রুচি নেই নাকে ঘ্রাণ নেই। যারা এমন সব সমস্যায় ভুগছেন তাদের জন্য পরামর্শ দিচ্ছেন ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।

জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, রুচি নেই, নাকে ঘ্রাণ নেই- যাদেরই এ ধরনের লক্ষণ থাকছে তাদের অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে। ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এ সময় কী করবেন?

ডা. আব্দুল্লাহ বলেন, জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, রুচি নেই, নাকে ঘ্রাণ নেই- যাদেরই এ ধরনের লক্ষণ থাকছে তাদের অবশ্যই করোনা পরীক্ষা করতে হবে। র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট খুব সহজেই করা হয়। করোনা পজিটিভ হলে আইসোলেশনে থাকতে হবে, তার মাধ্যমে যেন পরিবারের কেউ আক্রান্ত না হয়।

ডা. এবিএম আবদুল্লাহ বলেন, বিশেষ করে কিডনি, লিভার, হার্ট ও স্ট্রোকের রোগীদের জ্বর হলে অবহেলা করা যাবে না। ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন ডেঙ্গু ও করোনা রোগে আক্রান্ত হয়েছে এমন অনেক রোগী পাওয়া যাচ্ছে। এসব রোগীর অবশ্যই ডাক্তারের পরামর্শ মানা জরুরি।

পরীক্ষা করা সম্ভব না হলে কী করবেন?

কেউ পরীক্ষা না করিয়ে বাড়িতে থাকলে তাদের জ্বর হলে প্যারাসিটামল, কাশি হলে কাশির ওষুধ ও গরম পানি দিয়ে কুলকুচা করতে হবে, গরম পানি খেতে হবে বলে পরামর্শ দেন এই চিকিৎসক।

এছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। জ্বর হলে সব ধরনের সাধারণ খাবার খাওয়া যাবে। ফলমূল, শাক-সবজি ও প্রোটিনজাতীয় খাবার খেতে হবে। বেশিরভাগ সময় হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় না। তবে ঝুঁকি এড়াতে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি সংক্রমণ রোধে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আর্কাইভ

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা