শুক্রবার, ৮ জুলাই ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » হে আল্লাহ! আমি হাজির, ১০ লাখ হাজির পদচারণা আরাফাতের ময়দান মুহুরিত
হে আল্লাহ! আমি হাজির, ১০ লাখ হাজির পদচারণা আরাফাতের ময়দান মুহুরিত
বিবিসি২৪নিউজ,রুহুল আমিন, সৌদিআরব থেকেঃ হে আল্লাহ! আমি হাজির, আপনার কোনও শরিক নেই, আপনার মহান দরবারে হাজির, নিশ্চয়ই সব প্রশংসা, নিয়ামত এবং সব রাজত্ব আপনারই; আপনার কোনও শরিক নেই- এ তালবিয়া পাঠ করতে করতে লাখ লাখ হাজি আজ শুক্রবার (৯ জিলহজ) আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আবেগে কম্পিত হৃদয়ে হজের দ্বিতীয় রুকন আদায় করবেন তারা।
বৃহস্পতিবার তাবুর শহর বলে পরিচিত ঐতিহাসিক মিনায় অবস্থান করেছিলেন প্রায় ১০ লাখ হাজি। সেখানে তারা জোহর, আসর, মাগরিব ও ফজরের নামাজ আদায় করেছেন। এরপরই হজের দ্বিতীয় প্রধান রুকন আদায়ের জন্য আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করেন। মূলত ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করাই হজ।
নিয়ম অনুযায়ী, জোহরের নামাজের আগে আরাফাত ময়দানের মসজিদে নামিরার মিম্বরে দাঁড়িয়ে হাজিদের উদ্দেশে হজের খুতবা দেওয়া হয়। এই খুতবায় আল্লাহভীতি ও মুসলিম উম্মাহর ঐক্যের ব্যাপারে কথা বলা হয়। আজ শুক্রবার হওয়ায় জুমার নামাজের আগে দেওয়া হবে এই খুতবা। নিয়ম অনুযায়ী, আরবিতে দেওয়া হয় এই খুতবা। এবার বাংলা ছাড়া আরও ১৩টি ভাষায় হজের খুতবা সম্প্রচার করা হবে।
জুমা ও আসরের নামাজ একসঙ্গে আরাফাতের ময়দানে আদায় করবেন হাজিরা। এরপর সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান অবস্থান করবেন। সূর্যাস্তের পর হাজিরা আরাফাতের ময়দান ত্যাগ করে যাত্রা করবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে তারা এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।
বৃহস্পতিবার আরব নিউজ জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ নিয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় হাজিদের চিকিৎসার জন্য ইসলামের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় ২৩টি হাসপাতাল এবং ১৪৭টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রেখেছে। মিনায় হাজিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ও ২৬টি স্বাস্থ্যকেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। নিবিড় পরিচর্যার প্রয়োজন রোগীদের জন্য এক হাজারেরও বেশি শয্যা রয়েছে।




পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া 