শিরোনাম:
●   এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি ●   উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে? ●   সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী ●   জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির ●   পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ●   তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান ●   জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ ●   নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ●   রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২
BBC24 News
সোমবার, ১৫ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে গাঁজা ও জুয়া উদ্বুদ্ধ করতে সাবওয়েতে বিজ্ঞাপন!
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে গাঁজা ও জুয়া উদ্বুদ্ধ করতে সাবওয়েতে বিজ্ঞাপন!
৭০৪ বার পঠিত
সোমবার, ১৫ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে গাঁজা ও জুয়া উদ্বুদ্ধ করতে সাবওয়েতে বিজ্ঞাপন!

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেপ্রবাদ আছে- ‘গাঁজার নৌকা পাহাড় ডিঙায়।’ ঠিক তা-ই ঘটছে নিউইয়র্কে। গাঁজাকে কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। আগে গাঁজা সেবন অবৈধ ছিল। তখন গাঁজাপ্রেমীরা লুকিয়ে গাঁজা সেবন করতে। বৈধতা দেওয়ার পর বরং গাঁজাপ্রেমীদের কাছে এর আকর্ষণ অনেকটাই কমে গেছে। কারণ এখন আর আগের মত প্রকাশ্যে গাঁজা সেবন করতে দেখা যায় না।
তবে গাঁজা সেবন যে বৈধ তা ঢাকঢোল পিটিয়ে নিউইয়র্কারদের জানান নিচ্ছে রাজ্য সরকার। নিউইয়র্ক সিটির সবচেয়ে ব্যস্ততম গণপরিবহন সাবওয়ে ট্রেনে বিজ্ঞাপন দিয়ে একপ্রকার উৎসাহ দেওয়া হচ্ছে গাঁজাসেবীদের। অরেক অভিভাবক এ বিষয়টিকে নেতিবাচকভাবে নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানিয়েছেন, নিউইয়র্কে সরকারিভাবে গাঁজাকে ক্যানাবিস বলা হয়। ট্রেনে উঠলেই এই ক্যানাবিসের বিজ্ঞাপন চোখে পড়ে। সেখানে সরাসরি গাঁজা সেবনের কথা বলা না হয়নি। কিন্তু ২১ বছর হলেই যে কেউ গাঁজা সেবন এবং সংরক্ষণ করতে পারবে বলে বলা হচ্ছে। আবার প্রকাশ্য স্থানে সেবন না করা এবং সংরক্ষণের ব্যাপারে সতর্ক করা হচ্ছে।
অনেকে বলছেন, এতদিন যা অবৈধ ছিল এখন তা বৈধ করার পর বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। নিউইয়র্ক সেটে কত মানুষ আর্থিক অনটনে দিন পার করছেন। অথচ লাখ লাখ ডলার খরচ করে রাজ্য সরকার গাঁজা খেতে জনগণকে উদ্বুদ্ধ করে বিজ্ঞাপন দিচ্ছে। এটা আসলে রাজনীতিকদের অসৎ কৌশল ছাড়া আর কিছু নয়।
অভিভাবকরা বলছেন, শুধু গাঁজা নয়, সাবওয়ে ট্রেন সলিটায়ার নামে একটি জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এটি আইনসম্মত কী না সেটা বড় কথা নয়, ট্রেনে সব বয়সী মানুষ চড়ে, এটাই বড় কথা। কোমলমতি শিশুরা এসব বিজ্ঞাপন পড়ে কী শিখছে, সেটাও কর্তৃপক্ষের বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, গত বছরের ৩১ মার্চ নিউইয়র্কে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা সেবনের বৈধতা দেওয়া হয়। তৎকালীন গভর্নর অ্যান্ড্রু ক্যুমো এই বিলে স্বাক্ষর করেন। এর আগে আইনটি নিউইয়র্ক সিনেটে ৪০-২৩ ভোটে পাশ হয়। বিলটির পৃষ্ঠপোষকতা করেছেন সেন লিজ ক্রুয়েগার এবং মেজরিটি লিডার ক্রিস্টাল পিপলস স্টোকস। বিলটি পাস হওয়ায় বছরে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার আয় হচ্ছে আইন প্রণেতারা মন্তব্য করেছিলেন। হয়তো এই আয় বাড়াতে এখন ট্রেনে গাঁজার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, মন্তব্য করেন একজন অভিভাবক।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’

আর্কাইভ

এলডিসি উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘে নতুন সরকারের চিঠি
উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন
জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ
নতুন মন্ত্রীসভায় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা
প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন তারেক রহমান
জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি
মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা