শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৮ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে যে তথ্য পাওয়া গেছে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে যে তথ্য পাওয়া গেছে
৬৬৮ বার পঠিত
রবিবার, ২৮ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশির বিষয়ে যে তথ্য পাওয়া গেছে

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ ট্রাম্পের বাড়িতে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্তৃক তল্লাশি চালানোর হলফনামা প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ। স্থানীয় সময় ২৬ আগস্ট শুক্রবার বহুল প্রত্যাশিত এই হলফনামা প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকেই এফবিআই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালায়। এই হলফনামা এফবিআইয়ের তল্লাশির আইনি ভিত্তিকে আরও শক্তিশালী করে তুলবে। গত ৮ আগস্ট চালানো ওই তল্লাশির বিষয়ে আরও তথ্য দেবে বলেই ধারণা করা হচ্ছে।
এর আগে মার্কিন ফেডারেল বিচারক গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগকে হলফনামা প্রকাশের নির্দেশ দেন। নির্দেশের মাত্র এক দিন পরই আদালতের কাছে জমা দেওয়া ওই হলফনামা প্রকাশ করা হলো।
আদালতে জমা দেওয়া ৩৮ পৃষ্ঠা সংবলিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘অননুমোদিত জায়গায় গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ, সেগুলোর বেআইনি অপসারণ এবং সরকারি নথিপত্র অপসারণ করে বেআইনিভাবে গোপন করার বিষয়ে একটি ফৌজদারি তদন্ত পরিচালনা করছে।’
তবে এর আগে মার্কিন বিচার বিভাগ এই হলফনামা প্রকাশের বিরোধিতা করেছিল। তারা বলেছিল, এই হলফনামা প্রকাশ করা হলে ভবিষ্যতে এই মামলায় তদন্ত করতে গেলে তা বাধাগ্রস্ত হতে পারে এবং সাক্ষীদের পরিচয় প্রকাশিত হয়ে যেতে পারে। তবে গণমাধ্যমগুলো ‘সর্বোচ্চ জনস্বার্থ’ সংশ্লিষ্ট উল্লেখ করে নথিটি প্রকাশের দাবি জানায়।
মার্কিন বিচারক ব্রুস রেইনহার্ট গত সপ্তাহে বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, হলফনামাটির কিছু অংশ সিলমুক্ত করা যেতে পারে। তিনি বিচার বিভাগকে নথিটি পর্যালোচনার জন্য একটি সংশোধিত সংস্করণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না