শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ৩১ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা » নিউইয়র্কে লেকের পানিতে নেমে ২ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
প্রথম পাতা » আমেরিকা » নিউইয়র্কে লেকের পানিতে নেমে ২ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু
৪৬৩ বার পঠিত
বুধবার, ৩১ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্কে লেকের পানিতে নেমে ২ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্কে বেড়াতে গিয়ে লেকের পানিতে ডুবে প্রাণ হারালেন দুই বাংলাদেশি। পানিতে না ডুবলেও ঘটনার আকস্মিকতায় সংজ্ঞা হারিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরেকজন।
তারা সবাই যুক্তরাষ্ট্রস্থ কুমিল্লা জেলার বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রুহুল আমীনের পরিবারের সদস্য। নিউইয়র্ক সিটির বেলরোজ থেকে তারা আপস্টেট নিউইয়র্কের বেথেল টাউনে সমুদ্র সংলগ্ন হোয়াইট লেকে গিয়েছিলেন বেড়াতে। ২৮ আগস্ট (রবিবার) স্থানীয় সময় সকালে সেখানেই এ মর্মান্তিক ঘটে।
রুহুল আমীনের জামাতা আফরিদ হায়দার (৩৪) এবং ছোট ছেলে বাছির আমীন (১৮) লেকের পানিতে ডুবে মারা যান। রুহুল আমিনের ছোট মেয়ে নাসরিন আমীনকে (২১) পানি থেকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় গারনেট হাসপাতালে।
নিউইয়র্ক সিটি থেকে ১২০ মাইল দূর সুলিভান কাউন্টি দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিনজনের ডুবে যাওয়ার খবর পেয়ে তাদের ডুবুরিরা সেখানে যান। তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও আফরিদ ও বাছিরকে বাঁচানো যায়নি।
নাসরিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বরুড়া উপজেলা সমিতির সেক্রেটারি বদরুল হক আজাদ।
তিনি বলেন, “লেকের ধারে একটি বাসা ভাড়া করেছিলেন আফরিদ। স্ত্রী নাঈমা, শ্যালিকা, শ্যালকসহ পরিবারের সবাইকে নিয়ে ২৭ আগস্ট ওই বাসায় ওঠেন তারা। রবিবার সকালে নাস্তা করে তিনজন নামেন লেকে। ঘণ্টা দুই পর বাছির গভীর পানিতে ডুবে গেলে এই মর্মান্তিক পরিস্থিতির অবতারণা হয়।”
বদরুল আজাদ জানান, গত বছরের ১৮ সেপ্টেম্বর আফরিদ হায়দারের সঙ্গে বিয়ে হয় নাঈমার। পানিতে নামেননি বলে বেঁচে গেলেও ঘটনার আকস্মিকতায় তিনি সংজ্ঞা ফারিয়ে ফেলেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।
আফরিদ ছিলেন নিউইয়র্ক সিটির এস্টোরিয়ার বাসিন্দা আরজু হায়দার দম্পতির একমাত্র ছেলে। তাকে হারিয়ে গভীর শোকে কাতর তার পরিবার।
ওই লেকের ধারের এক বাসিন্দা এ ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনিই টহল পুলিশকে খবর দিয়েছিলেন। তিনি বলেছেন, প্রথমে এক তরুণ (বাছির) পানিতে ডুবে গেলে আরেকজন (আফরিদ) তাকে উদ্ধারে এগিয়ে যান। কিন্তু তিনিও ডুবতে শুরু করলে তাদের সঙ্গী তরুণী (নাসরিন) পানিতে ডুব দেন দুজনকে বাঁচাতে।
ফোন পেয়ে অল্প সময়ের মধ্যে দমকল বাহিনীর ডুবুরিরা পৌঁছান হোয়াইট লেক এবং কোনিউগা লেক এলাকা থেকে। তারা তিনজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, এ সময় লেকের উপরিভাগের পানি কিছুটা উষ্ণ থাকলেও গভীরে খুবই ঠাণ্ডা থাকে। ওই ঠাণ্ডা পানির সংস্পর্শে এলে শরীর অবশ হয়ে যায়, ফলে তীরে ফেরা কঠিন হয়ে পড়ে। লেকের এ চরিত্রের কথা হয়ত ওই পরিবারের সদস্যরা জানতেন না।
বদরুল আজাদ জানান, আজ ৩০ আগস্ট (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাছির ও আফরিদের জানাজা হবে। তাদের দাফন করা হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্থানে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প