শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপে বাংলাদেশ
৬৮২ বার পঠিত
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপে বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ থাইল্যান্ডকে হারিয়ে দুই দিন আগে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটে ফেলে বাংলাদেশের মেয়েরা। ফলে রবিবার (২৫ সেপ্টেম্বর) বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সেই অর্থে খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। তারপরও নিগার সুলতানার দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার টিকিট কাটল। এদিন আইরিশদের ৭ রানে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। শেখ জায়েদ স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আয়ারল্যান্ডকে ১২১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। মামুলি লক্ষ্য তাড়ায় খেলতে নেমে বাংলাদেশের স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত হয় আইরিশ ব্যাটাররা। ২৪ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে খেই হারানো আয়ারল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক লরা ডেলানি ও ইমার রিচার্ডসন। কিন্তু রিচার্ডসন ১৫ বলে ১৮ রান করে রুমানার শিকারে পরিণত হন। এরপর ১১ রানের মধ্যে আইরিশরা আরও তিন উইকেট হারিয়ে ফেলে। উইকেটকিপার ব্যাটার মেরি ওয়ালড্রন ১৭ বলে ১৯ রান করে বাংলাদেশের ওপর কিছুটা চাপ বাড়ান। পরে সোহেলি আক্তারের বলে আউট হলে কিছুটা স্বস্তি ফিরলেও আর্লিন কেলির ২৪ বলে ২৮ এবং কারা মৌরির ১০ বলে ১৩ রানের ইনিংসে ভয় বাড়ে নিগারের দলের। যদিও শেষ অব্দি ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে থেমে যায় আইরিশদের ইনিংস। বাংলাদেশের বোলারদের মধ্যে লেগ স্পিনার রুমানা আহমেদ সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার ও সোহেলী আক্তার নেন দুটি করে উইকেট। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৩ রানে ওপেনার মুর্শিদা খাতুন (৬) রানে সাজঘরে ফেরেন। তিন নম্বরে নামা অধিনায়ক নিগার সুলতানাও বেশিক্ষণ ঠিকতে পারেননি। ১১ বলে ৬ রান করে তিনিও আউট হন। চতুর্থ উইকেটে রুমানা আহমেদকে নিয়ে ওপেনার ফারজানা হক পিংকি ৪৯ রানের জুটি গড়েন। রুমানা ২০ বলে ২১ রানে আউট হয়ে কঠিন পরিস্থিতিতে পড়ে যায় বাংলাদেশের মেয়েরা। তবে ফারজানার অনবদ্য ৬১ রানের ইনিংসে বাংলাদেশ কোনওরকমে ১২০ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে। ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পথে ফারজানা ৫৫ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন। ফারজানা ও রুমানা ছাড়া আর কোনও ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। আইরিশদের বোলারদের মধ্যে লরা ডেলানি সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। এ ছাড়া আর্লিন কেলি ও কারা মৌরি দুটি করে উইকেট নিয়েছেন।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না