শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
৫৮৬ বার পঠিত
শনিবার, ২৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ প্রবল শক্তিশালী ডেনমার্কের সঙ্গে ড্র করে চমকে দিয়েছিল তিউনিশিয়া। সেই তুলনায় অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটা অবশ্য ভালো যায়নি।

আসরের শুরুটা হয় বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-১ গোলের হার দিয়ে। কিন্তু তিউনিশিয়াকে আজ ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল সকারুরা।
আল জানুব স্টেডিয়ামে খেলার শুরু থেকেই দাপট দেখায় অস্ট্রেলিয়া। যার সুবাদে এগিয়ে যেতে সময় নেয় মাত্র ২৩ মিনিট।

গুডউইনের বাড়ানো ক্রস তিউনিশিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিফলিত হয়। কিন্তু সুযোগের অপেক্ষায় ছিলেন মিচেল ডিউক। সেই ক্রস থেকে বল পেয়েই নিখুঁত হেডে বল জালে জড়ান এই ফরোয়ার্ড।
৪৪ মিনিটে আবারো ডিউকের হেড। সেটা অবশ্য বেশ ভালোভাবেই তালুবন্দী করেন তিউনিশিয়ান গোলরক্ষক দাহমেন। এবার কোনো ভুল করেননি তিনি। তবে এগিয়ে থেকেই বিরতিতে যায় সকারুরা।
প্রথমার্ধে সেভাবে কোনো প্রতিরোধই গড়তে পারেনি তিউনিশিয়া। বল অস্ট্রেলিয়ার ডি বক্সে নিতেও খাবি খাচ্ছিল। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি ম্যাকলারেন।

এরপরই অবশ্য আক্রমণের ধার বাড়ায় তিউনিশিয়া। ৭২ মিনিটের ভেতর এমসাকনি দুইবার গোল করার চেষ্টা করলেও দুইবারই তাকে বাধা দেন অস্ট্রেলিয়ান গোলরক্ষক রায়ান। আজ যেন দেয়াল হয়ে ছিলেন তিনি। কেননা গোলমুখে চারটি শট নিয়েও জালের দেখা পায়নি তিউনিশিয়া। অবশ্য ডিফেন্ডার হ্যারি সুটারেরও কম অবদান নেই। ম্যাচ জুড়ে ১৫ টি ইন্টারসেপশন ও ট্যাকল করেন তিনি।

অস্ট্রেলিয়ার জয়ে জমে গেল গ্রুপ ‘ডি’ এর খেলা। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। সমান পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান দুইয়ে। তিন ও চারে থাকা ডেনমার্ক ও তিউনিশিয়ার পয়েন্ট এক করে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?