রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীনা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র
চীনা বেলুন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের আকাশে উড়তে থাকা দৈত্যাকার চীনা বেলুনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। চীনা বেলুনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় নজরদারি করছিল বলে দাবি করেছে দেশটি।
স্থানীয় সময় শনিবার (৪ ফেব্রুয়ারি) যুদ্ধবিমানের মাধ্যমে বেলুনটি ধ্বংস করা হয়। রোববার (৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ চীনা ফাইটার জেট দিয়ে বেলুন ভূপাতিতের দাবি নিশ্চিত করেছে।
এক ভিডিও ফুটেজে দেখা গেছে, ছোট বিস্ফোরণের পর বেলুনটি সমুদ্রের মধ্যে পড়ে যাচ্ছে। বেলুনটি ভূপাতিত করতে এফ-২২ জেট ফাইটার ব্যবহার করা হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা এখম বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। বেলুনটি ধ্বংসের অভিযান চালানোর সময় ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ করে দেয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আকাশে চীনা এই বেলুন নিয়ে দেশ দুইটির মধ্যে সম্পর্কে আরও ফাটল ধরেছে। ইতোমধ্যে চীন সফর বাতিল করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 