শিরোনাম:
●   ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার ●   ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা ●   ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   খালেদা জিয়ার মরণোত্তর স্বাধীনতা পদক গ্রহণ করলেন নাতি জাইমা রহমান ●   বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী ●   টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান ●   ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া ●   জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ●   ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ●   বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বেলজিয়ামের রানি মাথিলদার ঢাকায় ব্যস্ততম দিন
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বেলজিয়ামের রানি মাথিলদার ঢাকায় ব্যস্ততম দিন
৪৮২ বার পঠিত
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেলজিয়ামের রানি মাথিলদার ঢাকায় ব্যস্ততম দিন

---বিবিসি২৪নিউজ,ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: ঢাকা: জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দূত বেলজিয়ামের রানি মাথিলদা বাংলাদেশ সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন।

আজ সকালে ঢাকার জাতিসংঘ টিম রানি মাথিলদকে বাংলাদেশে স্বাগত জানান।তিন দিনব্যাপী এই সফরে বেলজিয়ামের রানি সরকার ও জাতিসংঘ কান্ট্রি টিমের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এসডিজি নিয়ে কাজ করছে এমন একাধিক জাতিসংঘ সংস্থার প্রকল্প এলাকাগুলো পরিদর্শন করবেন।

এসব এসডিজি প্রকল্পগুলোর মধ্যে শিক্ষা, লিঙ্গ সমতা, যথাযথ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, পণ্যের দায়িত্বশীল ব্যবহার ও উৎপাদন এবং জলবায়ু বিষয়ক কার্যক্রম অন্যতম।
করোনা মহামারি বিশ্বব্যাপী উন্নয়নের অগ্রগতিকে স্থবির করে দেওয়ার পাশাপাশি উল্টোদিকে প্রবাহিত করেছিল।

পরবর্তীতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ জীবনযাত্রার ব্যয় সংকটকে বেগবান করেছে। এ দুই প্রেক্ষাপটের আলোকে এই সফর এসডিজি- এর বর্ধিত গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি এসব লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের গতিশীলতা ও প্রতিশ্রুতি সবার নজরে আনবে।
শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে জাতিসংঘের কার্যক্রম পর্যবেক্ষণ ও এদেশের আশ্রয়দাতা জনগোষ্ঠীর সঙ্গে দেখা করতে রানি একদিনের সফরে কক্সবাজারও যাবেন।

সফরের প্রথম দিন রানি নারায়ণগঞ্জের ফকির অ্যাপারেলস লিমিটেড নামক একটি গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন। কারখানাটির এক তৃতীয়াংশ জনবল নারী, যারা জাতিসংঘ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং আন্তর্জাতিক ফিন্যান্স কর্পোরেশনের (আইএফসি) পরিচালিত ‘জেন্ডার সমতা ও রিটার্ন্স প্রকল্প (জিইএআর)’ এবং ‘কর্মজীবী মায়েদের’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বিশ্বের শীর্ষস্থানীয় ৪৭টি ব্র্যান্ড, নিয়োগকর্তা সমিতির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে, বেটার ওয়ার্ক প্রোগ্রামটি ৪৫০টি কারখানাকে সহযোগিতা করে যা বাংলাদেশের ১.২৫ মিলিয়নেরও বেশি শ্রমিককে উপকৃত করেছে। এই কাজ জেন্ডার সমতা অর্জন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি সমুন্নত রাখা এবং সবার জীবিকা ও শোভন কাজ বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনে অবদান রাখে।

বেলজিয়ামের রানি ওই কারখানায় কর্মরত কিছু নারী কর্মীদের অঙ্গে কথা বলেন ও শিশু-যত্ন সুবিধাগুলো পরিদর্শন করেন।

বাংলাদেশে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়ানেন বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে বেলজিয়ামের রানি বাংলাদেশে শোভন কাজ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো প্রতিষ্ঠিত করতে আমাদের পাশে রয়েছেন। আমরা শোভন কাজের নিশ্চয়তার বিশেষ করে বাংলাদেশের মতো গতিশীল দেশগুলোর জন্য বৈষম্য, দারিদ্র, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত লক্ষ্যগুলোর পাশাপাশি অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথ সুগম হবে।

---এরপর রানি ঢাকার খিলগাঁও এলাকায় অবস্থিত সামর্থ্যভিত্তিক দ্রুত শিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। করোনা মহামারি কীভাবে শিশুদের জীবন ও শিক্ষা ক্ষেত্রে বিঘ্ন ঘটিয়েছে সেসব নিয়ে তিনি সেখানে শিশুদের সঙ্গে কথা বলেন।

গুণগত শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউনিসেফ সহায়তাপুষ্ট শিখন কেন্দ্রগুলো ও ক্যাচ-আপ কর্মসূচিগুলোর মাধ্যমে স্কুল থেকে ঝরে পড়েছে বা ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। অথবা আনুষ্ঠানিক শিক্ষায় কখনো অংশগ্রহণ করেনি এরকম ৭ থেকে ১৪ বছর বয়সী ৮০,০০০ এর অধিক বাংলাদেশি শিশুকে সহজে অর্জনযোগ্য শিক্ষা প্রদান করা হয়। এই শিশুরা যখন বয়স উপযুক্ত দক্ষতাগুলো অর্জন করে, এবিএএল কেন্দ্রগুলো তাদের আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ায় সহায়তা করে।

বেলজিয়ামের রানি মাথিলদা সোমবার (৬ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলজিয়ামের রানিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।



এ পাতার আরও খবর

ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা

আর্কাইভ

ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
হরমুজ সম্পুর্ণ ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে ইরানি রিয়ালে
কোন ঐকমত্যে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-ইরান, কূটনৈতিক পথে ‘আলোচনা দরজা খোলা।
শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক