সোমবার, ২০ মার্চ ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের
যুক্তরাষ্ট্র ও দ.কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবার পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন ও সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে দুই দেশ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে রয়টার্স বলেছে, গত শনি ও রবিবার ‘যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা’ জোরদারে মহড়া চালায় উত্তর কোরিয়ার সশস্ত্রবাহিনী। পরের দিনই কিম জং উন এমন কড়া নির্দেশনা দিলেন। পরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়ায় অংশ নেন।
কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় ৮০০ মিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপেক্ষণ করে।
নিজে উপস্থিত থেকে মহড়া তদারকি করেন কিম।
কিম বলেন, এ মহড়া তার সেনাবাহিনীকে যুদ্ধের সক্ষমতা বাড়িয়ে তুলছে। তাৎক্ষণিক এবং অপ্রতিরোধ্য পারমাণবিক পাল্টা আক্রমণের প্রস্তুতির প্রয়োজনীয়তা আছে। পারমাণবিক বাহিনী তার উচ্চ যুদ্ধ প্রস্তুতির মাধ্যমে শত্রুর বেপরোয়া পদক্ষেপ এবং উসকানি দৃঢ়ভাবে প্রতিরোধ করবে।
তাছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্বিধা ছাড়াই গুরুত্বপূর্ণ মিশন পরিচালনা করবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 