শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » দীপিকা ম্যাজিক
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | লাইফস্টাইল » দীপিকা ম্যাজিক
৪৩৫ বার পঠিত
রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীপিকা ম্যাজিক

বিবিসি২৪নিউজ, বিনোদন ডেস্ক: দীপিকা পাড়ুকোনের নতুন ছবি কিংবা গানের প্রতি দর্শকদের আলাদা আগ্রহ থাকে। তার সঙ্গে যদি যোগ হয় হৃতিক রোশনের মতো সুপারস্টার, তাহলে তো কথাই নেই। একেই বলে আগুন রসায়ন। ‘ফাইটার’ ছবিতে এমন কারিশমাই দীপিকা দেখাবেন হৃতিকের সঙ্গে জুটি বেঁধে। তার ঝলক মিলল, ছবির নতুন গান ‘শের খুল গয়ে’তে। গতকালই গানটি উন্মুক্ত করা হয়। যেখানে ডিস্কো স্টাইলে হৃতিককে টেক্কা দিয়েছেন দীপিকা। খোলামেলা রূপে দীপিকার পারফরম্যান্স যেন ম্যাজিক ছড়িয়েছে। প্রথম থেকেই দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন অভিনীত ‘ফাইটার’ ছবি নিয়ে উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।

‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে দীপিকার চরিত্রের নাম মিন্নি। শোনা যাচ্ছে ‘ফাইটার’ হলো বলিউডের প্রথম সিনেমা যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শ্যুট হয়েছে। প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের ‘পাঠান’ ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। ভিএফএক্স নিয়ে একটু সমালোচনা হলেও, নিখাদ বিনোদন হিসেবে পাঠানকে ফুল মার্কস দিয়েছে অনেকেই। হলে টিকিট কেটে গেলে পয়সা উসুল মনে হবে আট থেকে আশির। পপকর্ন খেতে খেতে কেউ যদি মাথা না খাটিয়ে সিনেমা উপভোগ করতে চায়, তাহলে আদর্শ ছিল ‘পাঠান’। এখন দেখার ‘ফাইটার’ কেমন ব্যবসা করে। অপেক্ষা পরের বছরের। ২০২৪ সালের ২৬শে জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই মেগাস্টারদের ‘ফাইটার’।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প