শিরোনাম:
●   বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে ●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের
প্রথম পাতা » খেলাধুলা » পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের
২৯৬৪৫ বার পঠিত
বুধবার, ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিএসজি কোচের সঙ্গে কোনও ‘সমস্যা’ নেই এমবাপ্পের

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্ক: পিএসজি ছাড়ার ঘোষণার পর থেকেই কিলিয়ান এমবাপ্পে আর কোচ লুইস এনরিকেকে নিয়ে চলছিল গুঞ্জন। বিদায় আসন্ন হওয়ায় পুরোটা সময় এমবাপ্পেকে খেলাচ্ছেন না ফরাসি দলটির কোচ। তাতে প্রশ্ন উঠে দুজনের সম্পর্ক নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে কোয়ার্টার ফাইনালে তোলার পর ফরাসি ফরোয়ার্ড জানিয়েছেন, এনরিকের সঙ্গে কোনও সমস্যা নেই তার।

অধিনায়কের আর্মব্যান্ড পরে এমবাপ্পে জোড়া গোল করেছেন। শেষ ষোলোর দ্বিতীয় লেগে দুই অর্ধে তার করা দুই গোলেই ২০২১ সালের পর শেষ আট নিশ্চিত হয়েছে পিএসজির। দুই লেগ মিলিয়ে দলটির স্কোর ৪-১। কোচের সঙ্গে চলমান ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ম্যাচের পর ব্রডকাস্টার চ্যানেল কানাল প্লাসকে এমবাপ্পে বলেছেন, ‘সব কিছু ঠিকই আছে। কোচের সঙ্গে কোনও সমস্যা নেই। একটা সমস্যা হয়তো আছে, কিন্তু সেটা কোচের সঙ্গে নয়।’

প্রশ্নের জন্ম দেয় সর্বশেষ তিন ম্যাচ। লিগ ওয়ানে হয় বেঞ্চ থেকে নয়তো বদলি হয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। আর সেটা হয়েছে বিদায় বলে দেওয়ার পর! শেষ মুহূর্তে যেখানে প্রাণভোমরাকে সর্বোচ্চ ব্যবহার করার কথা। সেখানে এনরিকে তার ম্যাচ টাইম কমিয়ে আনাতেই উঠে যায় প্রশ্ন। এমবাপ্পে অবশ্য পরিষ্কার করে দিয়েছেন সব কিছু। এই মুহূর্তে দলকে কোয়ার্টার ফাইনালে তুলতে পারায় ভীষণ তৃপ্ত তিনি। এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান, ‘আমরা ভীষণ আনন্দিত। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে। নির্দিষ্ট করে আমার কোনও ম্যাসেজ হয়তো নেই। শুধু চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাই। কারণ টুর্নামেন্টটা খুবই গুরুত্বপূর্ণ।’

২০২০ সালে রানার্স আপ হওয়া পিএসজি কখনও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সর্বশেষ সাত মৌসুমের পাঁচ মৌসুমে তারা শেষ ষোলোতে বিদায় নিয়েছে।



এ পাতার আরও খবর

বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের
আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি আর্জেন্টিনার মাটিতে জোড়া গোলে ‘লাস্ট ড্যান্স’ রাঙালেন মেসি

আর্কাইভ

বিএনপির বিজয়ে তারেক রহমান দেখা করলেন শফিকুর-নাহিদের সাথে
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল