শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়
প্রথম পাতা » অর্থনীতি | আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়
৪০০ বার পঠিত
শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে মধ্যবিত্তদের বাজেটে আয়কর ছাড়

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ দিল্লি থেকে:  ভারতে মধ্যবিত্তদের খুশি করার লক্ষ্যে এবং দিল্লি ও বিহারে ভোটের কথা মাথায় রেখে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন।

৭৭ মিনিটের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত বেতনভোগী কর্মীদের জন্য বছরে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত আয়ের উপর কর লাগবে না।

এবার বাজেটে আয়কর কাঠামোর পরিবর্তন করা হয়েছে। চার লাখ টাকা পর্যন্ত কোনো কর লাগবে না। চার থেকে আট লাখ টাকা পর্যন্ত পাঁচ শতাংশ হারে কর দিতে হবে। আট থেকে ১২ শতাংশ হলে ১০ শতাংশ হারে, ১২ থেকে ১৬ লাখ আয়ের মানুষদের ১৫ শতাংশ, ১৬ থেকে ২০ হলে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লাখ হলে ২৫ শতাংশ এবং তার বেশি হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।

যাদের আয় বছরে ১২ লাখ, তাদের কর ধার্য হবে ৬০ হাজার টাকা। কিন্তু বিভিন্ন ছাড়ের সুয়োগ নিয়ে তারা ৬০ হাজার টাকা বাঁচাতে পারবেন। ফলে তাদের কর দিতে হবে না। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫ হাজার টাকা। তাই সবমিলিয়ে ১২ লাখ ৭৫ হাজার পর্যন্ত বেতনভোগীদের কর শূন্য হয়ে যাবে।

আগামী সপ্তাহে আয়কর বিল আনা হবে। সেখানে আয়করের নিয়ম অনেক সরল করা হবে বলে নির্মলা জানিয়েছেন।

দিল্লি ও বিহারের জন্য সুখবর

দিল্লিতে আর চারদিন পরেই বিধানসভা নির্বাচন। আর দিল্লির ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয়, রাজ্য সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী আছেন। ফলে আরকর ছাড়ে তারা খুশি হবেন বলেই বিজেপি নেতারা জানিয়েছেন। ভোটের প্রচারে নেমে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন, ১২ লাখ আয়ের মানুষদের যাতে কর দিতে না হয়, সেই ব্যবস্থা করতে হবে। বিজেপি নেতারা বলছেন, দিল্লিতে প্রধান বিরোধী নেতার দাবির থেকেও বেশি ছাড় দেয়া হয়েছে।

বিহারে বিধানসভা নির্বাচন হবে আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে। সেই বিহারের জন্য নির্মলা সীতারামন একাধিক সুখবর দিয়েছেন। তিনি বলেছেন, বিহারে ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি’ তৈরি করা হরবে।

এছাড়া পাটনা বিমানবন্দর সম্প্রসারণ করা হবে। বিমানবন্দরের উন্নতির জন্য তিনি যথেষ্ট অর্থ বরাদ্দ করেছেন। এছাড়া চারটি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এবং একটি ব্রাউনফিল্ড বিমানবন্দর নির্মাণের কথাও বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাটনা আইআইটির পরিকাঠামোর উন্নতি করতে অর্থবরাদ্দ করেছেন চতিনি। এর ফলে আইআইটিতে পড়ুয়ার সংখ্য়া বাড়বে।

এবার বাজেট বক্তৃতাও তিনি দিয়েছেন বিহারের বিখ্যাত মধুবনী প্রিন্টের শাড়ি পরে।

মধ্যবিত্তদের সুবিধা কেন?

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ”ভারতের আর্থিক বিকাশে মধ্যবিত্তদের ভূমিকা বিশাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই জাতিগঠনের কাজে মধ্যবিত্তদের ভূমিকাকে সম্মান জানান। তাদের অবদানের কথা স্মরণ করে আমরা কর কমাচ্ছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ”মধ্যবিত্তরা প্রধানমন্ত্রীর হৃদয়ে আছে। বাজেটে যে ব্যবস্থা নেয়া হয়েছে তাতে মধঘ্যবিত্তদের উপর চাপ কমবে।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই বাজেটের ফলে বিনিয়োগ বাড়বে।

কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ বলেছেন, ভোটের দিকে লক্ষ্য রেখে বিহারকে কিছু দেয়া হলেও অন্ধ্র প্রদেশকে কিছুই দেয়া হয়নি।

প্রবীণ সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী ডিডাব্লিউকে বলেছেন, ”আর্থিক বৃদ্ধির হার আশানুরূপ নয়, টাকার দাম কমেছে, মধ্যবিত্তর উপর চাপ বেড়েছে, এই পরিপ্রেক্ষিতটা মাথায় রাখতে হবে।”

সাংবাদিক শরদ গুপ্তা জানিয়েছেন, ”মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরে আয়কর কমানোর দাবি জানাচ্ছিলেন। এবার বাজেটে তাদের খুশি করা হলো। তার পিছনে দিল্লি ও বিধানসভা নির্বাচন একটা বড় ভূমিকা পালন করেছে।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না