শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » এক্সক্লুসিভ | লাইফস্টাইল » গাড়ির মেকানিক থেকে নিউজিল্যান্ডের সেরা ধনী
প্রথম পাতা » এক্সক্লুসিভ | লাইফস্টাইল » গাড়ির মেকানিক থেকে নিউজিল্যান্ডের সেরা ধনী
২০৯২ বার পঠিত
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাড়ির মেকানিক থেকে নিউজিল্যান্ডের সেরা ধনী

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: কিশোর বয়সেই হাইস্কুল ছেড়ে দেন গ্রায়েম হার্ট। বিভিন্ন সময়ে কাজ করেছেন গাড়ির বডি মেরামতকারী ও ট্রাকচালক হিসেবে। অথচ সেই ছেলেটিই এখন নিউজিল্যান্ডের সবচেয়ে ধনী।কালের বিবর্তনে সেই গ্রায়েম হার্ট এখন প্রায় ১০ বিলিয়ন ডলার পরিমাণ অর্থের মালিক। গত সপ্তাহে তার কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন করে খবরে উঠে এসেছেন গ্রায়েম হার্ট।
ব্লুমবার্গ ডটকমের প্রতিবেদনে জানানো হয়, প্রাইভেট ইক্যুইটি, সুপার-ইয়ট (প্রমোদতরী), সাবমেরিন ও পিনবল মেশিনের ব্যবসায় ভর করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন হার্ট।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, গত শুক্রবার রেনল্ডসের শেয়ার ৯.৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৮.৫৫ ডলারে। এতে করে কোম্পানিতে হার্টের শেয়ারের মূল্য ৪৪০ কোটি ডলারে দাঁড়ায়। রেনল্ডসের শেয়ারের দর বৃদ্ধি সোমবারও অব্যাহত থাকে। এদিন দর বাড়ে আরও ৩.৭ শতাংশ।

৬৪ বছর বয়সী এ শিল্পপতির জীবনের শুরুটা ছিল সংগ্রামের। কিশোর বয়সেই হাইস্কুল ছেড়ে দেন। পেট চালাতে একাধিক ছোটখাটো কাজও করতে থাকেন। পরে অবশ্য আবার পড়াশোনায় ফিরে আসেন। নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগো থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। পড়াশোনা ফাঁকেই ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করে নেন তিনি।

পড়াশোনা শেষ করার পর গত তিন দশক ধরে নানান ব্যবসা করে চলেছেন গ্রায়েম হার্ট। তার ‘র‍্যাঙ্ক গ্রুপ’ কোম্পানির হাতে রয়েছে ‘রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকরপোরেশন’-এর সিংহভাগ শেয়ার। রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকরপোরেশন বড়বড় আবর্জনার ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করে।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, গ্রায়েম হার্টের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৯.৯ বিলিয়ন মার্কিন ডলার। তিনিই এখন নিউজিল্যান্ডের সেরা ধনী। বিষয়টি নিয়ে র‍্যাঙ্ক গ্রুপের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।২০১৮ সালে নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগোতে এক সম্মেলনে গ্রায়েম হার্ট বলেছিলেন, ‘সাহসী হতে হবে। অর্থাৎ যতটা সম্ভব কিনতে হবে, যতটা সম্ভব ধার করতে হবে, তারপর সেই সম্পদকে কাজে লাগাতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করতে হবে।

বুধবার ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্সে তার অবস্থান ছিল ১৬৫তম। শত শত কোটি ডলারের এই মালিক সুপার-ইয়টে বিপুল অর্থ বিনিয়োগ করেন। তিনি ২০ কোটি ডলারে ৩৮১ ফুট দীর্ঘ একটি উলিসেস সুপার ইয়ট কিনেন। এই নৌযানে একটি হ্যালিপ্যাড আছে।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না