শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অফিসে পাঁচ মিনিট বিলম্ব মানে ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা- মন্ত্রিপরিষদ সচিব
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অফিসে পাঁচ মিনিট বিলম্ব মানে ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা- মন্ত্রিপরিষদ সচিব
৮৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অফিসে পাঁচ মিনিট বিলম্ব মানে ১৬ কোটি মানুষের সঙ্গে প্রতারণা- মন্ত্রিপরিষদ সচিব

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘আমার অফিস সকাল ৯টায়। কিন্তু আমি যদি কোনো কারণ ছাড়াই পাঁচ মিনিট বিলম্ব করি বা বিকেল ৫টার আগেই অফিস থেকে চলে যাই, তাহলে এটা আমি ১৬ কোটি মানুষের সঙ্গেই প্রতারণা করার সমান। তাই আমি মনে করি এখন ‘গুড গভর্নেন্স’ বাস্তবায়ন জরুরি। এর জন্য প্রয়োজন ন্যাশনাল ইউটিলিটি স্ট্র্যাটিজি (এনআইএস) বা জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন। দায়িত্বে অবহেলা করলে ক্ষমার কোনো সুযোগ নেই। এটিই আমাদের লক্ষ্য রাখতে হবে। মানুষের চারিত্রিক ও নৈতিক বিষয় উন্নত করতে হবে।আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসন চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুরুল আলম নিজামী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানসহ বিভাগীয়, জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন সংস্থার প্রধানরা।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘সারা পৃথিবীতে যখন করাপশন কাটডাউন করা যাচ্ছে না, জেল-জরিমানা দিয়ে করাপশন কাটডাউন করা যাচ্ছে না। ইউএনও ও ডিসি এটার উদাহরণ হিসেবে জাপানের কথা নিয়ে আসলো। তারা প্রেসক্রিপশন হিসেবে বললেন জেল-জরিমানা থাকবে। তার পাশাপাশি মানুষের মোরালিটি, আচার-ব্যবহার, রিলিজিয়াস বিধি-বিধান সামনে নিয়ে আসতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার বলেন,‘ জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো কাজ সফল হয় না। আর জনগণকে সম্পৃক্ত করার মাধ্যম হলো মিডিয়া। মিডিয়ার মাধ্যমে জনগণ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে। তাই সরকারের উন্নয়ন কাজে মিডিয়াকে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, ‘সরকার দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছে। বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব জনগণকে জানাতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা মিডিয়ার মাধ্যমে এসব প্রচার করুন। সরকারি ওয়েবসাইটে তথ্য দিন, যাতে মিডিয়া সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য নিতে পারে।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প