শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » রাজশাহী বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না
প্রথম পাতা » প্রিয়দেশ » রাজশাহী বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না
১০৭৮ বার পঠিত
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহী বিশ্ববিদ্যালয়ও সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে অংশ নিচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এই তথ্য জানান।

তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে সমন্বিত ভর্তি পরীক্ষায় যাওয়ার কথা ছিল। কিন্ত আমাদের শিক্ষা পরিষদ তা নাকচ করে দিয়েছে। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস না হওয়ার একটি গৌরব রয়েছে, কিন্তু সমন্বিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের আশঙ্কা থেকে যায়। এছাড়া আমরা যেভাবে পরীক্ষা নেই, সেই মান রক্ষিত হবে কি না তারও নিশ্চয়তা নেই। তাই শিক্ষা পরিষদের সকলের মতামতের ভিত্তিতে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা পরিষদের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল আলম খান বলেন, আমরা যেভাবে ভর্তি পরীক্ষা নেই তা শতভাগ স্বচ্ছ ও নিরাপদ। কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়গুলো সেভাবে পরীক্ষা নিতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা থেকে যায়। সবগুলো বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো তো এক নয়। তাই আমরা চাই আগে নিরাপদ ভর্তি পরীক্ষা কিংবা আমাদের চেয়ে ভালোভাবে পরীক্ষা নেয়ার নিশ্চয়তা দেয়া হোক, তবেই আমরা সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় যেতে পারি। তার আগে নয়।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ইউজিসি’র সভায় সর্বসম্মতিক্রমে সমন্বিত ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা পরিষদ ও সিন্ডিকেটে আলোচনা করে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ার কথা জানান। তবে ইতোমধ্যে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা অংশ নেবে না বলে জানিয়েছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প