শিরোনাম:
●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ ●   আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প ●   পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী ●   ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ●   ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ●   বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
৯৬৮ বার পঠিত
মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

---বিবিসি২৪নিউজ, ক্রীড়া প্রতিবেদক,ঢাকাঃ বিশ্বের অন্যতম সেরা এই দলের বিপক্ষে টি-টোয়েন্টি জয় এত দিন অধরাই ছিল বাংলাদেশের জন্য। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই অতৃপ্তিও দূর হলো। পাঁচ টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৩১ রান করেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২৩ রানে। মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়ে তরুণ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ একাই গুঁড়িয়ে দিয়েছেন ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া দলকে।

‘মিরপুরের উইকেট বুঝতে পারাটা খুব জরুরি’—ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথাটা বেশ কয়েকবারই বলেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ। আজ মিরপুরের উইকেটে মাহমুদউল্লাহর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ঠিক তত রানই করল, যতটা বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্পিন স্বর্গে আগে ব্যাট করে ১৩১ রান করেও বোলারদের নৈপুণ্যে জিতেছে বাংলাদেশ। ২৩ রানের জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

বাংলাদেশের ১৩১ রান শুরুতে অস্ট্রেলিয়ার জন্য সহজই মনে হচ্ছিল। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের প্রথম তিন ওভার শেষেই গল্পটা গেল পাল্টে। অফ স্পিনার মেহেদী হাসানের প্রথম বলেই বোল্ড হয়ে যান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালেক্স ক্যারি। নাসুম ও সাকিব আল হাসানের পরের দুই ওভারে নেই জস ফিলিপি ও মোজেস হেনরিকেস। প্রথম তিন ওভারেই তিন উইকেট হারিয়ে এলোমেলো হয়ে যায় টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল অস্ট্রেলিয়া। অল্প রান করেও তখন থেকেই জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

শেষ পর্যন্ত সে স্বপ্ন পূরণ হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বাদ নিয়ে।

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই দারুণ ফর্মে থাকা মিচেল মার্শ বাদে অস্ট্রেলিয়া দলের কেউই বাংলাদেশের স্পিন ও পেসারদের গতির বৈচিত্র্য বুঝে উঠতে পারেননি। মার্শ একাই দলের আশা বাঁচিয়ে রাখেন ৪৫ বলে ৪৫ রান করে। এ ছাড়া অস্ট্রেলিয়ার ইনিংসে নেই আর কোনো ২০-ঊর্ধ্ব রানের ইনিংস।

বাংলাদেশ দলের বোলারদের মধ্যে সবচেয়ে সফল বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নাসুমের শিকার ৪ উইকেট। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন তিনিই। এ ছাড়া উইকেটের দেখা পেয়েছেন মেহেদী, সাকিব, মোস্তাফিজ ও শরীফুলও। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে কালই।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশের ফি মওকুফ করছে ইরান
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা