শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি- যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি- যুক্তরাষ্ট্রের
৬৬০ বার পঠিত
মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুশ পাইপলাইন বন্ধের হুঁশিয়ারি- যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ মস্কোকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে আক্রমণ করলে জার্মানির সঙ্গে সংযুক্ত থাকা রুশ গ্যাস পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হবে। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে বৈঠকের পর বাইডেন এ হুমকি দেন। খবর বিবিসির।

সোমবার বৈঠকের পর একটি সংবাদ সম্মেলন করেন বাইডেন ও শলৎজ। সে সময় রাশিয়া থেকে জার্মানির দিকে যাওয়া নবনির্মিত নর্ড স্ট্রিম টু গ্যাস পাইপলাইন নিয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে বাইডেন বলেন, ‘রাশিয়া যদি আবারও আক্রমণ করে, তাহলে নর্ড স্ট্রিম টু পাইপলাইনের অস্তিত্ব আর থাকবে না। আমরা এর সমাপ্তি টানব।’

কীভাবে তা করা হবে, সে ব্যাপারে জানতে চাওয়া হলে সুনির্দিষ্ট করে কিছু বলেননি বাইডেন। তবে তিনি বলেন, ‘আমরা এটা করতে পারব বলে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি।

জার্মান চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফর করেছেন শলৎজ। ইউক্রেন সংকট প্রশ্নে দৃঢ় ভূমিকা না থাকার জন্য সমালোচনার মধ্যে রয়েছেন তিনি। বিশেষ করে রাশিয়ার সঙ্গে নবনির্মিত গ্যাস পাইপলাইন প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনেকে সংশয়ী।

তবে শলৎজ দাবি করে আসছেন, ইউক্রেনে আক্রমণ হলে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও জার্মানি সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। তিনি বলেছেন, ‘আমরা একই পদক্ষেপ নেব, আর তা রাশিয়ার জন্য খুব কঠিন হবে।’

১ হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ নর্ড স্ট্রিম টু পাইপলাইনটি নির্মাণে সময় লেগেছিল পাঁচ বছর। এতে খরচ হয় ১ হাজার ১০০ কোটি ডলার। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে এ জ্বালানি প্রকল্পটি পরিচালনা করার কথা রয়েছে। জার্মানিতে দ্বিগুণ পরিমাণে গ্যাস রপ্তানির কথা মাথায় রেখে এ পাইপলাইনের নকশা করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ পাইপলাইনের কার্যক্রম শুরু হয়নি। নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থা বলেছে, পাইপলাইনটি জার্মানি আইনের সঙ্গে সংগতিপূর্ণ নয়। তখন থেকে প্রকল্পটি স্থগিত রাখা হয়েছে।

ইউরোপের বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান নর্ড স্ট্রিম টুতে বিপুল বিনিয়োগ করেছে। তবে অনেকে পরিকল্পনাটির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কার্বন নিঃসরণ কমানো এবং মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানির প্রচেষ্টার সঙ্গে এ প্রকল্পকীভাবে সংগতিপূর্ণ হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবেশবিদেরা। রুশ জ্বালানি নিয়ে জার্মানির ও বহির্বিশ্বের রাজনীতিবিদেরা আশঙ্কা জানিয়েছেন, এ পাইপলাইনের কারণে রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা বেড়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এর আগে পাইপলাইনটিকে ‘বিপজ্জনক ভূরাজনৈতিক অস্ত্র’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পর ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। তবে মস্কো অভিযোগ অস্বীকার করে আসছে। সংকট নিরসনে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনকে সদস্য না করা, পূর্ব ইউরোপে জোটের সামরিক উপস্থিতি কমিয়ে আনাসহ একাধিক দাবি তুলেছে মস্কো। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কোকে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প