শিরোনাম:
●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ●   কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ ●   অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ ●   জয়- পরাজয় দুটোই গণতন্ত্রের অংশ: প্রধান উপদেষ্টা ●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
BBC24 News
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বসবাসের অযোগ্য হয়ে পড়ছে- ঢাকা!
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বসবাসের অযোগ্য হয়ে পড়ছে- ঢাকা!
৬৩৯ বার পঠিত
মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসবাসের অযোগ্য হয়ে পড়ছে- ঢাকা!

---বিবিসি২৪নিউজ, এম ডি জালাল,বিশেষ প্রতিবেদক,ঢাকা :রাজধানী ঢাকা গ্যাস নাই, যানজট, বিদ্যুতের লোডশেডিং, ওয়াসার ময়লা পানি, নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগাম ছাড়া দাম৷ আছে শব্দ আর বায়ু দূষণ৷ সব মিলিয়ে রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে?
নগরবিদেরা মনে করেন, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ সবাই মুনাফার পিছনে ছুটছে৷ কথিত উন্নয়ন করছে৷ সরকারের ইতিবাচক রাজনৈতিক সিদ্ধান্ত এই অবস্থা থেকে নগরবাসীকে বাঁচাতে পারে৷

প্রথম রোজা থেকেই রাজধানীতে গ্যাস সংকট শুরু হয়েছে৷ একই সঙ্গে বেড়েছে এলপি গ্যাসের দাম৷ আছে বিদ্যুতের লোড শেডিং৷এলএনজি সরবরাহে ঘাটতি এবং বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের ছয়টি কূপে গ্যাস উৎপাদনে সমস্যার কারণে এই গ্যাস সংকট বলে দাবি করেছে কর্তৃপক্ষ৷ গ্যাস ফিল্ড রক্ষণাবেক্ষণের কাজ করতে গিয়ে এই সমস্যা হচ্ছে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়৷ এর ফলে ৪৫ কোটি ঘনফুট গ্যাস প্রতিদিন কম উৎপাদন হচ্ছে৷ আরো এক সপ্তাহ এই অবস্থা চলবে৷ আর এই গ্যাস উৎপাদনে সমস্যা হওয়া বিদ্যুতের ওপরও প্রভাব পড়ছে৷ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ কমে গেছে৷ যদিও পিডিবি বলছে দেশে কোনো লোডশেডিং নাই৷ কিন্তু প্রশ্ন হচ্ছে এই রক্ষণাবেক্ষণের কাজ কেন রোজার আগে করা হয়নি৷ রোজার শুরুতেই কেন এই কাজ ধরা হলো৷

এদিকে তীব্র যানজটের কারণে লোজনকে এখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে হচ্ছে৷ যানজটের এখন আর সকাল বিকাল বা রাত নেই৷ গভীর রাত এমনকি ভোরেও রাজধানী জুড়ে যানজট৷ ফলে লোকজন ঠিকমত অফিসে বা কাজে যেতে পারছেন না৷ পারছেন না ফিরতে৷ তাদের গাড়িতে বা রাস্তায়ই ইফতার করতে হচ্ছে৷

ঢাকার যাত্রাবাড়ি, মান্ডা, মিরপুর, শেওড়াপাড়া, মোহাম্মদপুর, আমিনবাজার, কাফরুল, আদাবর, রামপুরা, বনশ্রী, মৌচাক, মগবাজার, সিদ্ধেশ্বরী, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি, জিগাতলা, শ্যামলী, কল্যাণপুর, মতিঝিল, পুরান ঢাকার প্রায় সব এলাকায় রান্নার গ্যাসের তীব্র সংকট চলছে৷ ওই সব এলাকার মানুষের দৈনন্দিন রুটিনই বদলে গেছে গ্যাস সংকটের কারণে৷ গভীর রাতে একবার গ্যাস আসে তখনই রান্না-বান্না করতে হয়৷ মান্ডা এলাকার আব্দুল লতিফ জানান, ‘‘এখন ইফতার সেহরি সবই হোটেল থেকে কিনে খেতে হয়৷ দামও অনেক বেশি৷ কয়দিন কিনে খেতে পারব জানি না৷ আর বিদ্যুৎ আর পানির সমস্যাও আছে৷ মাঝে মঝেই বিদ্যুৎ চলে যায়৷ ওয়াসার পানিও থাকে না৷ আর যখন পাওয়া যায় তখন ময়লা থাকে৷’’

শেওড়া পাড়ার জেসমিন লিপি বলেন, ‘‘কর্মজীবী হওয়ায় এখন চারদিক থেকে বিপদে আছি৷ জ্যামের কারণে ঠিক সময়ে অফিসে যেতে পারি না৷ ফিরতে পারি না৷ বাসায় ফিরে দেখি গ্যাস নাই৷ জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে৷’’ তার কথা বাধ্য হয়ে একটি ইলেট্রিক চুলা কিনেছেন৷ কিন্তু বিদ্যুৎও সব সময় থাকে না৷ আর এই বাড়তি বিদ্যুৎ বিল কে দেবে?

যাত্রাবাড়ির জহিরুল ইসলাম বলেন, ‘‘এখন তো দিনের সাত-আট ঘন্টাই রাস্তায় থাকতে হয়৷ রাস্তাই এখন ঘরবাড়ি৷’’ঢাকায় এখন একটি নতুন কথা চালু হয়েছে যে, ‘‘জীবনে এত বেশি পড়াশোনা করেছি যে দিনের অধিকাংশ সময়ই এখন গাড়িতে থাকতে হয়৷’’

ঢাকা ওয়াসার পানিতে ময়লার কারণে জুরাইনসহ বিভিন্ন এলাকার মানুষ মঙ্গলবার পানির দাবিতে বিক্ষোভ করেছেন৷ বিক্ষোভকারীরা জানান, রোজায় পানির কষ্ট আরো বেড়েছে৷ জুরাইনের মুরাদপুর রোডের রুহুল আমিন অভিযোগ করেন, ‘‘পানিতে, ময়লা, কেঁচোসহ নানা দুষিত পদার্থ থাকে৷ আমরা খাওয়া তো দূরের কথা ওজু গোসলও করতে পারিনা৷ আর এই পানিও ঠিকমত পাওয়া যায় না৷’’

ওই এলাকার আরেকজন বাসিন্দা মিজানুর রহমান জানান, ‘‘এলাকার মানুষ খাবার পানি কিনে খেতে বাধ্য হচ্ছেন৷ আমাদের এলাকায় ব্যক্তিগত উদ্যোগে ২০টি গভীর নলকুপ বসানো হয়েছে৷ সেখান থেকে মানুষ খাবার পানি কিনে খান৷’’

ওয়াসার এমডি তাকসিম এ খান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পানি সমস্যার কথা স্বীকার করে নগরবাসীকে ফুটিয়ে পানি পান করার পরামর্শ দিয়েছেন৷ আর পানিতে দুর্গন্ধের জন্য তিনি শীতলক্ষ্যার পানিকে দায়ী করেছেন৷ তার কথা ওই নদীর পানি এত দূষিত যে শোধন করলেও দূর হয় না৷

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর সাধারণ সম্পাদক নগরবিদ আদিল মোহাম্মদ খান বলেন, ‘‘বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের ছয়টি কূপ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে৷ কিন্তু তা রোজার মধ্যে কেন? আগে পরে করা যেত৷ নাগরিকদের কোনো নোটিসও দেয়া হয়নি৷ নাগরিকদের গুরুত্ব দেয়া হয় না বলেই এভাবে যা খুশি তাই করা হচ্ছে৷’’

তার কথা, ‘‘উন্নয়নের ক্ষেত্রেও তাই করা হয়েছে৷ উন্নয়ন কার জন্য সেটা বিবেচনা করা হয়নি৷ ফলে এটা এখন সবচেয়ে দূষিত নগরী৷ আমার বিবেচনায় এই নগরী এখন ধ্বংসের শেষ সীমায় চলে এসেছে৷

স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘‘অব্যবস্থাপনা, অবহেলা এবং রমজানকে সামনে রেখে সত্যিকারের কোনো পরিকল্পনা না থাকায় ঢাকা অচল হয়ে গেছে৷ একারণেই গ্যাস নেই, সেই কারণে বিদ্যুতের সমস্যা৷ অথচ সাধারন মানুষের টাকায় ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে৷ রোজায় স্কুল কলেজ, অফিস আদালত, শপিং মল একসাথে খোলা রাখা হয়েছে৷ কিন্তু এটার একটা সময় ভাগ করে ব্যবস্থাপনা করা যেত৷ করা হলে মানুষকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় থকতে হতো না৷ এই অব্যবস্থাপনার মূলে আছে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি আর দুর্নীতি৷ সবাই পকেট কাটতে চায়৷ যার ফল আমরা এখন দেখতে পাচ্ছি৷’’নগর বিশেষজ্ঞ স্থপতি মোবাশ্বের হোসেন মনে করেন, উন্নয়ন বা নানা ধরনের যে কাজ হচ্ছে তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে হচ্ছে৷ সাধারণ মানুষের জন্য হচ্ছে না৷ যার ফলে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ তিনি বলেন, ‘‘মোট্রোরেল বানানো হচ্ছে আবার শত শত বাস আমদানি করা হচ্ছে৷ রাস্তার ওপরে মন্ত্রী ভবন বানাচ্ছেন৷ কোনো কোনো সংস্থা সরকারি জায়গা দখল করে ভবন বানিয়ে রাখছে যা কোনো কাজে আসছে না৷ ইচ্ছেমত প্রাইভেট কারের অনুমোদন দেয়া হচ্ছে৷ মটর সাইকেলকে গণপরিবহন বানানো হয়েছে৷ এর পিছনে আছে ব্যক্তি আর গোষ্ঠীর লাভের স্বার্থ৷ ফলে নগরী মরে যাচ্ছে৷ বসবাসের অযোগ্য হচ্ছে৷ সরকার যদি চায় তাহলে নাগরিক বান্ধব পরিকল্পনা করে ঢাকাকে পাঁচ বছরের মধ্যে একটি আধুনিক শহর করা সম্ভব৷’’

ঢাকার অন্যতম প্রধান কাঁচাবাজার কারওয়ান বাজার, হাতিরপুলসহ একাধিক বাজার ঘুরে দেখা যায়, শসা কেজিপ্রতি ৮০-১১০ টাকা, লেবু প্রতি হালি ৪০-৮০ টাকা, বেগুন কেজিপ্রতি ৮০-১১০ টাকা, কাঁচামরিচ ১২০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে৷ শেওড়াপাড়া কাঁচাবাজারের সবজি বিক্রেতা মোঃ জুয়েল জানান, এবার রোজার আগেই দাম যা বাড়ার বেড়েছে৷ দুই-একটি আইটেম ছাড়া অন্যবারের মতো এবার রোজার শুরুতে তেমন দাম বাড়েনি বলে জানান একাধিক বিক্রেতা৷



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর দায়িত্ব এ সরকার নেবে না: ফাওজুল কবির খান
প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত প্রবাসীদের মাধ্যমে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারত বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি চলে গেলেন বাংলাদেশের একাত্তরের বন্ধু সাংবাদিক মার্ক টালি

আর্কাইভ

বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার কত সম্পদ
মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি