শিরোনাম:
●   নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক ●   বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ ●   আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ ●   ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ●   জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী ●   পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন ●   জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ●   বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত ●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান পুতিন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান পুতিন
৫৫৬ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেন যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান পুতিন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ইউক্রেনে যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করতে চান।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে দ্বিপক্ষীয় পার্শ্ব-বৈঠকে এ দুই নেতার সাক্ষাৎ হয়।

এ সময় বর্তমান পরিস্থিতি যুদ্ধের নয় বলে পুতিনকে জানান মোদী।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের সংঘাত সম্পর্কে নয়াদিল্লির উদ্বেগ বুঝতে পারেন বলে মোদীকে জানান পুতিন।

উজবেকিস্তানের সামারকান্দে তিনি ভারতীয় প্রধানমন্ত্রীকে আরও বলেন, ইউক্রেনের সংঘাতের বিষয়ে আপনার অবস্থান, উদ্বেগ যা আপনি প্রতিনিয়ত প্রকাশ করেন তা আমি জানি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করার জন্য সবকিছু করব।

দুর্ভাগ্যবশত, ইউক্রেন আলোচনা প্রক্রিয়া প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে। তারা সামরিক উপায়ে নিজের লক্ষ্য অর্জন করতে চায়।
এ সময় ভারতীয় প্রধানমন্ত্রী পুতিনকে বলেন, আমি জানি যে আজকের যুগ যুদ্ধের যুগ নয়। এ বিষয়ে আমি আপনার সাঙ্গে ফোনেও কথা বলেছি। আজ আমরা মুখোমুখি কথা বলার সুযোগ পাচ্ছি। কীভাবে শান্তির পথে অগ্রসর হতে পারি এ নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন বেশ কয়েক দশক ধরে ভারত-রাশিয়া একসঙ্গে রয়েছে। এখন খাদ্য, জ্বালানি নিরাপত্তা ও সার সংকট সমাধানের উপায় আমাদের বের করতে হবে।

ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতায় রাশিয়ার পাশাপাশি ইউক্রেনকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, আমাদের বাণিজ্য বাড়ছে। ভারতীয় বাজারে রাশিয়ান সারের অতিরিক্ত সরবরাহের জন্যও আপনাকে ধন্যবাদ। এটি আট গুণেরও বেশি বেড়েছে। আমি আশাবাদী, এটি ভারতের কৃষি খাতে বিশাল সহায়ক হতে চলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। দিনটির জন্য আগাম শুভেচ্ছা জানান পুতিন। তিনি বলেন, আমার প্রিয় বন্ধু, কাল আপনি আপনার জন্মদিন পালন করবেন। ইউক্রেন সংঘাতে আপনার অবস্থান ও উদ্বেগ সম্পর্কে আমি অবগত। ইউক্রেনের উদ্দেশ্য ও দেশটিতে কী ঘটছে তা সম্পর্কে আপনাকে আমরা অবহিত করবো।

এর আগে ফোনে কথা হয় পুতিন-মোদীর। শান্তি ও সংলাপের পথে অগ্রসর হওয়ার জন্য রুশ প্রেসিডেন্টকে ফোন করেছিলেন মোদী। যুদ্ধ না চাইলেও রাশিয়ার সঙ্গে দীর্ঘ ও পুরনো সম্পর্কের খাতিরে বিশ্ব পর্যায়ে সংঘাতে কোনো পক্ষ নেওয়া থেকে বিরত থেকেছে ভারত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আট মাসে গড়াচ্ছে। সম্প্রতি রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। এর মধ্যেই গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রথমবারের মতো মন্তব্যও করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনের সাম্প্রতিক পাল্টা আক্রমণ রাশিয়ার পরিকল্পনা পরিবর্তন করবে না। শনিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

পুতিন আরও বলেন, এখনও নিজেদের পুরো বাহিনী মোতায়েন করেনি রাশিয়া। ডনবাসে আমাদের অভিযান বন্ধ হচ্ছে না। সেনারা এগিয়ে যাচ্ছে। তারা ধীরলয়ে আরও বেশি এলাকা দখল করে নিচ্ছে।

খবরে আরও বলা হয়, ইউক্রেনে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেনি রাশিয়া। মস্কো শুরু থেকেই বলছে এটি তাদের বিশেষ সামরিক অভিযান। উজবেকিস্তানে শীর্ষ সম্মেলনের পর পুতিনের মন্তব্যে বোঝা যায়, রাশিয়া পিছিয়ে গেলেও সরে যায়নি। যেকোনো সময় বড় কোনো ঘটনা ঘটে থাকতে পারে।



এ পাতার আরও খবর

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ

আর্কাইভ

নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ চার শতাধিক
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
ভারত-চীন সম্পর্ক উন্নয়নে বেইজিং যাচ্ছেন অজিত দোভাল
রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট