শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | সার্ক » মিয়ানমার সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | সার্ক » মিয়ানমার সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
৭৩২ বার পঠিত
শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমার সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি, সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে সারাদিন ভারী গোলাগুলির আওয়াজ শুনতে পেরেছেন সীমান্তের বাসিন্দারা; এতে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মিয়ানমার থেকে আসা গোলার বিস্ফোরণে রোহিঙ্গাদের হতাহতের ঘটনার পর শনিবার সকালে সীমান্ত এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

তবে শনিবার কোনো গোলা বাংলাদেশের সীমানায় এসে পড়েনি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সীমান্ত পরিস্থিতি জানিয়ে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সাংবাদিকদের বলেন, “প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে স্থানীয়দের সীমান্তের কাছাকাছি না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবাইকে নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে।”

মিয়ানমার সীমান্তে সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা ৬২১টি পরিবারের চার হাজার ২০০ রোহিঙ্গা এখনও তুমব্রু সীমান্তের কোণাপাড়ার শূণ্যরেখার আশ্রয়শিবিরে অবস্থান করছে।

শুক্রবার রাতে মিয়ানমার থেকে আসা গোলার সীমান্তের শূন্যরেখায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরিত হয়। এতে একজন নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে সকালে ঘুমধুম সীমান্তের ওপারে ‘মাইন’ বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়।

আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর লড়াইয়ের মধ্যে এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমারের নিক্ষিপ্ত গোলা বাংলাদেশের সীমানায় এসে পড়ে। তবে সেগুলো বিস্ফোরিত না হাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু শুক্রবার রাতের এ ঘটনার পর রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।
এই অবস্থার মধ্যে শনিবার এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি কাছাকাছি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো শনিবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে থেমে থেমে গুলির শব্দ আসে। কখনও ১০ মিনিট পর পর, কখনও আধা ঘণ্টা পর গুলি ও গোলাবারুদের শব্দ আসে। তবে কোনো গোলাবারুদ আমাদের সীমান্তের এপারে এসে না পড়ায় একটু স্বস্তি।”

তবু দীর্ঘদিন ধরে গোলাগুলির কারণে সীমান্তের বাসিন্দাদের মধ্যে সবসময় ভয় ও আতঙ্ক কাজ করছে। স্থানীয়দেরকে সীমান্তের কাছাকাছি না যাওয়ার অনুরোধ জানিয়ে এলাকায় সকালে মাইকিং করা হয়েছে বলেও জানান ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টো।

---মিয়ানমার সীমান্তে সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
সকাল থেকেই কোণাপাড়া রোহিঙ্গা আশ্রয়শিবির সংলগ্ন মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শুনতে পারছেন বলে জানান তুমব্রু-কোণাপাড়া সীমান্তের শূণ্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা (মাঝি) দিল মোহাম্মদ।

বিকালে তিনি বলেন, “ভারী অস্ত্রের শব্দ শুনেছি। সারাদিন একটু পর পর করে গুলি চলে। ১০ মিনিট আগেও একটা শুনছি। এসব গুলি ও ভারী অস্ত্রের শব্দ চলছে তুমব্রু সীমান্তের ওপারে এক থেকে দুই কিলোমিটারের মধ্যে।”

গোলা বিস্ফোরণে আহতদের উখিয়া উপজেলার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রোহিঙ্গা নেতারা। তবে দুপুর থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করেও সেই হাসপাতালের কারও সঙ্গে কথা বলা যায়নি। গণমাধ্যম কর্মী পরিচয় দিয়েও সেখানে প্রবেশ করা যায়নি।

মিয়ানমার সীমান্তে সারাদিন গুলির শব্দ, আতঙ্কে বাসিন্দারা
সীমান্ত এলাকার পরিস্থিতি জানতে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হোসাইন কবিরকে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না