শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান : বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান : বাইডেন
৫১৭ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ পাকিস্তান : বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পাকিস্তান ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি’ হতে পারে। কারণ দেশটির ‘কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র’ রয়েছে। বৃহস্পতিবার ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে শনিবার জানিয়েছে ডন অনলাইন।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ভাষণের প্রতিলিপিতে দেখা গেছে, বাইডেন বলেছেন, ‘আমি মনে করি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হচ্ছে পাকিস্তান। তাদের কাছে কোনো সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র রয়েছে।’

বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তার কাছে এমন মনে হয়েছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং দেশগুলো তাদের জোটের ব্যাপারে পুনর্বিবেচনা করছে। ….এবং বিষয়টির সত্যতা হল - আমি সত্যিই এটি বিশ্বাস করি - যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তামাশা নয়। এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে তাকিয়ে দেখছে, আমরা কীভাবে এটি বুঝতে পারি, আমরা কী করি।”

মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকে এমন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে যা আগে কখনও ছিল না বলেও দাবি করেছেন বাইডেন।

তিনি বলেছেন, ‘কিউবার ক্ষেপণাস্ত্র সঙ্কটের পর থেকে আপনাদের মধ্যে কেউ কি কখনো ভেবেছিল যে, একজন রাশিয়ান নেতা থাকবেন, যিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবেন - যেটি তিন-চার হাজার মানুষকে হত্যা করতে পারে এবং একটি বিন্দুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে? কেউ কি ভেবেছিল যে আমরা এমন পরিস্থিতিতে পড়ব যেখানে চীন রাশিয়ার সাথে সম্পর্ক, ভারতের সাথে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে সম্পর্ক নিয়ে ভাবতে হবে?’



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না