শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » বিদেশ থেকে দুই লাখ টন সার কিনছে সরকার
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | শিল্প বাণিজ্য | সাবলিড » বিদেশ থেকে দুই লাখ টন সার কিনছে সরকার
৭৩৮ বার পঠিত
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশ থেকে দুই লাখ টন সার কিনছে সরকার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিদেশ থেকে দুই লাখ ১০ হাজার টন সার এবং সার উৎপাদনের কাঁচামাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার সচিবালয়ে কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন পেয়েছে। বৈঠকের পর এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, আগের লটের চেয়ে সার কেনার খরচ কিছুটা কমেছে।

সাঈদ মাহবুব খান বলেন, ডিএপি ফার্টিলাইজার কোম্পানির জন্য প্রতি টন ৬৭৪ ডলার দরে ৩০ হাজার টন ফসফরিক অ্যাসিড আমদানির প্রস্তাব করে বিসিআইসি। এর আগে প্রতি টন কিনতে ৮২০ ডলার খরচ হয়েছে। ফসফরিক অ্যাসিড কিনতে টাকার অংকে মোট খরচ হচ্ছে ২১৫ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৮৮০ টাকা।

বিসিআইসি’র পঞ্চম লটে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফার্টিগ্লোবাল ডিস্ট্রিবিউশনের কাছ থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার আরেকটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রতি টনের দাম পড়ছে ৫৯৪ দশমিক ১৭ ডলার। মোট দাম ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। চতুর্থ লটে প্রতি টন ৬২৬ দশমিক ৬৭ ডলার দর ছিল।

সৌদি আরবের সাবিক এগ্রিনিউট্রেন্টের কাছ থেকে ১৩তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার বিসিআইসির আরেক প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে প্রতি টন সারের দাম পড়ছে ৫৯৪ দশমিক ১৭ ডলার যা আগের লটে ছিল ৬২৫ দশমিক ৮৩ ডলার। এ কেনাকাটায় মোট খরচ হচ্ছে ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকা। একই দামে ১৪তম লটেও সাবিক এগ্রি থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এদিকে বিএডিসির কানাডা থেকে ৫০ হাজার টন এমওপি ও সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব বৈঠকে অনুমোদন পেয়েছে। আগের কেনাকাটায় প্রতি টন এমওপি সারের জন্য ৮২১ ডলার খরচ করতে হলেও এবার দর ৭৮৮ ডলার। মোট খরচ হচ্ছে ৪১৬ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার কিনতে আগের কেনাকাটায় প্রতিটন ছিল ৮২৬ দশমিক ৫০ ডলার। এবার দাম কমে দাঁড়িয়েছে ৭২৫ দশমিক ২৫ ডলার।



এ পাতার আরও খবর

রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র আমেরিকার শুল্ক এড়াতে চীনকে সাহায্য করেছে ৪০টিরও বেশি দেশ: যুক্তরাষ্ট্র
ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার বাড়ছে জ্বালানি তেলের দাম
বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি বাংলাদেশে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি
ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে ইইউ ও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ শীর্ষে
বিশ্ববাজারে তেলের দাম কত কমল বিশ্ববাজারে তেলের দাম কত কমল
জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী জ্বালানি সংকট মোকাবেলা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না