শিরোনাম:
●   বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ ●   যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান ●   গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ●   নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল ●   বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয় ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯ ●   তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ●   তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন ●   বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল ●   বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২
BBC24 News
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় রাশিয়ার: ন্যাটো
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় রাশিয়ার: ন্যাটো
৪৯৪ বার পঠিত
বুধবার, ১৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের দায় রাশিয়ার: ন্যাটো

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ পশ্চিমাদের সামরিক ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, প্রাথমিক পর্যালোচনায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মঙ্গলবার পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী হয়তো ছুড়েছে। কিন্তু এই ঘটনার পুরো দায় রাশিয়া। কারণ তারা ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ অব্যাহত রেখেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বুধবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেছেন, আমাদের প্রাথমিক পর্যালোচনা ইঙ্গিত দিচ্ছে যে, পোল্যান্ডে বিস্ফোরণ রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্রের হামলার বিরুদ্ধে ইউক্রেনীয় ভূখণ্ড রক্ষায় ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী হয়ত ছুড়েছে।

তিনি আরও বলেন, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই এটি ইউক্রেনের ভুল নয়। এই ঘটনার চূড়ান্ত দায় রাশিয়ার। কারণ তারা ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

স্টোলটেনবার্গ বলেন, ন্যাটোর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি রাশিয়া নিচ্ছে বলে আমাদের কাছে কোনও ইঙ্গিত নেই।

মঙ্গলবার রাতে ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে এই প্রথম কোনও ন্যাটো দেশ সরাসরি আক্রান্ত হলো।

ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডে গতকাল যা ঘটেছে সেটির পুরো দায় রাশিয়ার। কারণ গতকাল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম আক্রমণ এবং চলমান যুদ্ধের সরাসরি ফল এই বিস্ফোরণ।

মহাসচিব আরও বলেন, ইউক্রেনীয় শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ছোড়া রুশ ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করার অধিকার অবশ্যই ইউক্রেনের রয়েছে।

তিনি বলেন, এমন ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন। আর যদি এমনটি ঘটেও তাহলে তা যেনও নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই চেষ্টা করা হবে।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর পোল্যান্ড দাবি করেছিল, রুশ নির্মিত ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। শুরুতে ধারণা করা হয়েছিল, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে। ইউক্রেনও একই দাবি করেছিল।

কিন্তু পরে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড ও ন্যাটো বলেছে, এটি একটি দুর্ঘটনা। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে আঘাত হেনে থাকতে পারে। রাশিয়া পোল্যান্ডকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি

আর্কাইভ

বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে
নির্বাচনে ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেল
বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৭ নারী প্রার্থীর বিশাল জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল,প্রাপ্ত আসন:২৬২/২৯৯
তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন
বাংলাদেশে চলছে ভোট গণনা, আসছে ফলাফল
বাংলাদেশের নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের