বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ঠেকাতে উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর
বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ঠেকাতে উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ধাক্কা যেন বাংলাদেশে না আসে, সে জন্য দেশবাসীর যে যা পারে তা উৎপাদনের আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হওয়া স্বত্বেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ না থামা পর্যন্ত উৎপাদন অব্যাহত রাখতেও তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ইবিআরসিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১০ম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস অতিমারি আমরা দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি, তা থেকে উত্তরণ ঘটিয়েছি।
কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও স্যাংশনের কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, উন্নত দেশগুলোও তার কবলে পড়েছে। বিভিন্ন দেশে খাদ্যের মূল্য যেমন অতিরিক্ত বেড়েছে, খাদ্য প্রাপ্তিতেও অসুবিধা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর। আমাদের মানুষগুলোও অত্যন্ত দক্ষ। মহান মুক্তিযুদ্ধের পর জাতির পিতা যখন যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজে নিয়োজিত, অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনাদের তো কোনো কিছুই নেই। কীভাবে এ দেশ গড়ে তুলবেন?
জাতির পিতা গর্বের সঙ্গে বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে। এই মাটি-মানুষ দিয়েই আমি বাংলাদেশ গড়ে তুলবো। আমি সেটাই বিশ্বাস করি, আমাদের সকলে প্রত্যেকটা নাগরিক যার যেখানে যতটুকু জমি আছে বা সুযোগ আছে যে যা পারেন উৎপাদন করেন। যেন বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ধাক্কাটা বাংলাদেশে না আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমরা উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি, সেটা সত্য। এটি আমাদের অব্যাহতও রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ থামে; এবং অর্থনৈতিক মন্দা থেকে বিশ্ব মুক্তি পায়। বাংলাদেশে যেন না হয়, সে জন্যই আমাদের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, দেশে দারিদ্রের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে আনা হয়েছে। মাথা পিছু আয় বেড়েছে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী। তাই এ প্রচেষ্টা অব্যাহত রাখতে দেশবাসীকে এক হতেও তিনি আহ্বান জানান।




নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ 