শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স রহিম আগা খানের বৈঠক
প্রথম পাতা » ইউরোপ | প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | সাবলিড » প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স রহিম আগা খানের বৈঠক
৪৭৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিন্স রহিম আগা খানের বৈঠক

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন প্রিন্স রহিম আগা খান।বুধবার (১৪ জুন) জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাংলাদেশের শিক্ষা ও জলবায়ু ইস্যু নিয়ে আলোচনা করেন।

প্রিন্স রহিম বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আগা খান এবং আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) অব্যাহত প্রতিশ্রুতির কথা জানান।

স্বাধীনতার পর থেকে সামাজিক ও অর্থনৈতিক সূচকের উন্নতি, দারিদ্র্য হ্রাসে বাংলাদেশের অগ্রগতির কথা স্বীকার করেন প্রিন্স রহিম। বিশ্বব্যাপী একেডিএন’র কার্যক্রম নিয়ে আলোচনার পাশাপাশি প্রিন্স রহিম বাংলাদেশে একেডিএনের কাজ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন, যার মধ্যে ঢাকায় ২০২২ সালে আগা খান একাডেমি খোলা হয়েছিল।

বাংলাদেশ এবং বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনায় প্রিন্স রহিম একেডিএন থেকে কার্বন নিঃসরণ কমানোর অভিজ্ঞতা ও কর্মসূচির কথা তুলে ধরেন। একইসঙ্গে সবুজ ও টেকসই উন্নয়নে একেডিএনের নেওয়া জলবায়ু অভিযোজন এবং প্রশমন ব্যবস্থার রূপরেখা তুলে ধরেন।

বহু দশক ধরে বাংলাদেশে তাদের অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে অংশ নিতে বর্তমানে জেনেভায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



এ পাতার আরও খবর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায় ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা