শিরোনাম:
●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ●   ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ●   মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা ●   যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস ●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি ●   সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী ●   আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা ●   ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম » আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
৪১৬ বার পঠিত
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

20260831_230211.jpgবিবিসি২৪নিউজ, স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।মেসি বলেন, দীর্ঘ সময় ভেবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সির জন্য ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন তার আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই। একই সঙ্গে জাতীয় দলে উঠে আসা তরুণদের সুযোগ করে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি এই বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন।

বিদায়ী বার্তায় গত ২০ বছরের সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানান মেসি। পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জাতীয় দলের হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক স্বর্ণপদকসহ একাধিক শিরোপা। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

বার্তার শেষে মেসি লেখেন, ‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’



আর্কাইভ

জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট