রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব তুলছে ইউরোপীয় ইউনিয়ন
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব তুলছে ইউরোপীয় ইউনিয়ন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে এবার মুখ খুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বর্ণবাদী আইনটির বিরুদ্ধে একটি প্রস্তাবও পেশ করেছে সংস্থাটি।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সিএএকে ‘বৈষম্যমূলক’ এবং ‘ভয়ানক বিভাজনকারী’ আখ্যায়িত করে প্রস্তাব পেশ করেছে ইইউ-এর সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ (এস অ্যান্ড ডি)।
২৪টি দেশের সোশ্যাল অ্যান্ড ডেমোক্র্যাট গ্রুপের ১৫৪ জন সদস্যের সমর্থনে এই প্রস্তাব পেশ হয়েছে। আগামী ২৯ জানুয়ারি বিষয়টি ইইউ-এর পার্লামেন্টে উঠতে পারে। এ নিয়ে ভোটাভুটি হবে ৩০ জানুয়ারি।
খবরে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা সিএএ এবং এনআরসি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সরকারের এই নীতির কারণে বহু মুসলিম নাগরিককে দেশছাড়া হতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে।
পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে তারও তীব্র নিন্দা জানিয়েছে এস অ্যান্ড ডি গ্রুপ।
ইউরোপীয় ইউনিয়নের ওই প্রস্তাবে বলা হয়, জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় আন্তর্জাতিক আইন রয়েছে। সেই আইনের কথা যেন ভারত মাথায় রাখে। শুধু তাই নয়, সিএএ-র বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসা এবং এ ব্যাপারে তাদের দাবি শোনার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে ইইউ।




তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা,মার্কিন দূতাবাসের, একসঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র
কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় হাই স্কুলে গুলি, নিহত ১০
জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি 