বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনা ভাইরাস সরঞ্জামাদি প্রবেশে: ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা!
করোনা ভাইরাস সরঞ্জামাদি প্রবেশে: ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা!
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:করোনা ভাইরাস সরঞ্জামাদি: প্রবেশে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রতিবন্ধকতা তৈরি করছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। ইরানে চিকিৎসা সরঞ্জামাদি প্রবেশের পথ বন্ধে মার্কিন বলদর্পী পদক্ষেপের বিরুদ্ধে পশ্চিম এশিয় দেশগুলোসহ বিশ্ব নেতৃবৃন্দের জরুরি প্রতিক্রিয়া দেখানো উচিত।
পাকিস্তানের দুটি দৈনিকে লেখা নিবন্ধে ইরানি রাষ্ট্রদূত সাইয়্যেদ মুহাম্মাদ আলি হোসাইনি ওই মন্তব্য করেন। তিনি বলেন: করোনা মহামারিতে কেবল অভ্যন্তরীণ সমস্যা দেখাই বিশ্বনেতৃবৃন্দের দায়িত্ব নয়। এই মহামারির ব্যাপারে যে-কোনো রকমের উদাসীনতা নিজ দেশের জনগণের মাঝেও করোনার বিস্তার বেড়ে যেতে পারে। ইরানে করোনা ভাইরাসে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির মূল কারণ মার্কিন অবৈধ নিষধাজ্ঞা। আমেরিকার এই অমানবিক ও হিংস্র আচরণ আন্তর্জাতিক সকল রীতিনীতির পরিপন্থি বলেও তিনি মন্তব্য করেন।
হোসাইনি বলেন এই পরিস্থিতি চলতে থাকলে মানবীয় বিপর্যয় দেখা দিতে পারে। বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ করে আঞ্চলিক নেতৃবৃন্দ মানবতা বিরোধী ওই নিষেধাজ্ঞার ব্যাপারে প্রতিক্রিয়া দেখানোর ক্ষেত্রে নিষ্ক্রিয় থাকলে সম্ভাব্য বিপর্যয়ের দায়-দায়িত্ব তাদের ওপরও বর্তাবে। ইরানি রাষ্ট্রদূত মার্কিন অবৈধ নিষেধাজ্ঞার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থানের প্রশংসা করেন।
করোনা ভাইরাস মোকাবেলার ক্ষেত্রে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা প্রতিবন্ধকতা তৈরি করেছে।সম্প্রতি ইমরান খান এসোসিয়েটেড প্রেসের (এপি) সঙ্গে আলাপকালে ইরান বিরোধী মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।




ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
ইরানের সমান গুরুত্বপূর্ণ লেবাননে যুদ্ধবিরতি’- ইরানি স্পিকার 