শিরোনাম:
●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী ●   মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের ●   হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনকে রুখতে ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » চীনকে রুখতে ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি
৭৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনকে রুখতে ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি বিশেষ নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছে। এই চুক্তির আওতায় তারা উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম ভাগাভাগি করবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, মূলত চীনকে রুখতেই ত্রিপক্ষীয় এই চুক্তিটি করা হয়েছে।

এই চুক্তির ফলে প্রথমবারের মতো পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করতে পারবে অস্ট্রেলিয়া। এই চুক্তিটি পরিচিত পেয়েছে অকাস (এইউকেইউএস) নামে। চুক্তির অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবারের মতো বিষয়গুলোও রয়েছে।

দেশ তিনটি চীনের ক্রমবর্ধমান শক্তি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়া ফ্রান্সের ডিজাইন করা সাবমেরিন বানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান নেভির জন্য ১২টি সাবমেনিন বানাতে অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মধ্যে ৫০ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি হয়েছিল। এটি ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের প্রতিরক্ষা চুক্তি। কিন্তু অস্ট্রেলিয়া এখন এই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

ক্যানবেরার দাবি ছিল, এই সাবমেরিন বানানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকেই বেশিরভাগ যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। যার কারণে প্রকল্পটি বিলম্ব হয়ে যায়।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নতুন নিরাপত্তা চুক্তি চালুর ব্যাপারে একটি যৌথ বিৃবতি জারি করেন।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘নতুন চুক্তিতে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অস্ট্রেলিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির ব্যাপারে সমর্থন করার অঙ্গীকার করছি। এটি বাস্তবায়ন হলে তা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।’

নেতারা বলেন, ‘অস্ট্রেলিয়া একটি অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে তার বাধ্যবাধকতাকে পূর্ণতা দিকে অঙ্গীকারাবদ্ধ।’



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

আর্কাইভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন